রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশের কাছে হারটা নিয়েই আফসোস হচ্ছে জয়সুরিয়ার

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ২০২ করে টাই, পরে সুপার ওভারে হার। এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে এসে দুর্দান্ত পারফরম্যান্স দেখালো শ্রীলঙ্কা। কিন্তু এমন এক ম্যাচে, যে ম্যাচের আগেই এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে তাদের।
ভারত ম্যাচের পর শ্রীলঙ্কার হেড কোচ সনাথ জয়সুরিয়ার ভীষণ আফসোস হচ্ছে। সেই আফসোস ভারতের কাছে হার নিয়ে নয়, বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরে জিততে না পারায়।
জয়সুরিয়া বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারাটাই আসল। যেমন- আবুধাবিতে প্রথম রাউন্ডের পিচে পেস এবং বাউন্স ছিল। কিন্তু দ্বিতীয় রাউন্ডে পরিবর্তন হয়ে যায়, স্লো পিচের সঙ্গে মানাতে হয়েছে। যেটা আমাদের ভুগিয়েছে।’
‘সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ছিল হতাশার। ওই পিচে ১৬৮ ভালো স্কোর ছিল। কিন্তু আমরা ভালো বোলিং করে তাদের আটকাতে পারিনি। পাকিস্তানির বিপক্ষে আমরা কন্ডিশন (আবুধাবিতে) দ্রুত বুঝতে পারি, মানিয়ে নিতে দেরি হয়েছে।’
ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে বলতে গিয়েও হতাশ কণ্ঠে বাংলাদেশ প্রসঙ্গ টানলেন জয়সুরিয়া, ‘আজ, ভারত খুব ভালো খেলে ২০০-এর ওপর রান করলো। আমাদের ছেলেরাও দেখালো তারা সেটা চেজ করতে সক্ষম। কিন্তু আবারও আমরা হেরে গেলাম। বাংলাদেশ ম্যাচ বাদ দিলে, আমি খুবই সন্তুষ্ট (দলের পারফরম্যান্সে)। তবে ফাইনালে খেলতে না পারা হতাশার।’
লঙ্কান কোচ মনে করেন, তার দলের সামর্থ্য আছে এবং এই দল অনেকদূর যাবে। জয়সুরিয়ার ভাষায়, ‘আমাদের ব্যাটিং-বোলিং ভালোমানের। কন্ডিশন এবং প্রতিপক্ষ বুঝে পরিকল্পনা প্রয়োগ করতে পারাটাই আসল। যদি আমরা ধারাবাহিকভাবে সেটা করতে পারি, এই দল অনেকদূর যাবে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com