শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ওয়ালটন কম্পিউটারের ডাবল ধামাকা অফারে ই-বাইকসহ নিশ্চিত উপহার ও মূল্যছাড়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
ওয়ালটন কম্পিউটারের ডাবল ধামাকা অফারের লঞ্চিং প্রোগ্রামে আদিল হোসেন নোবেলসহ ওয়ালটন কর্মকর্তাগণ।

শুরু হলো ওয়ালটন কম্পিউটারের ডাবল ধামাকা অফার। এই ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা ওয়ালটন ডেস্কটপ, ল্যাপটপ, অল-ইন-ওয়ান পিসি, ট্যাবলেট, প্রিন্টার ও স্পিকার কিনলেই পাচ্ছেন নিশ্চিত উপহার। সেইসঙ্গে অন্যান্য কম্পিউটার এক্সেসরিজে থাকছে ৫০% পর্যন্ত মূল্যছাড়। এছাড়াও বিশেষ উপহার হিসেবে রয়েছে প্রতি মাসেই একাধিক ব্র্যান্ড নিউ ওয়ালটন তাকিওন ইলেকট্রিক বাইক পাওয়ার সুযোগ।
ওয়ালটন প্লাজা, অফিশিয়াল ওয়েবসাইট এবং ডিলার আউটলেট থেকে কম্পিউটার পণ্য ও এক্সেসরিজ ক্রয়ে অফারটি উপভোগ করা যাবে চলতি বছরের শেষদিন পর্যন্ত। শনিবার বিকেলে (২৭ সেপ্টেম্বর, ২০২৫) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামে এই ঘোষণা দেয়া হয়।
উল্লেখ্য, ওয়ালটন ডিজি-টেক দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন, বাজারজাত ও রপ্তানিকারী প্রতিষ্ঠান। প্রযুক্তিপণ্যে ‘মেইড ইন বাংলাদেশ’ ধারণাকে বাস্তবে রূপ দিয়েছে ওয়ালটন। দেশজুড়ে বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, বিশ্বমানের কারিগরি দক্ষতা, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিট এবং প্রযুক্তিগত উদ্ভাবনের প্রতি অঙ্গীকার ওয়ালটনকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। স্থানীয় বাজারে ক্রমবর্ধমান চাহিদার পাশাপাশি প্রযুক্তিপণ্যে মান, উদ্ভাবন এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে ওয়ালটনের অব্যাহত প্রচেষ্টা তাদেরকে দেশের অন্যতম নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের পাশাপাশি সম্প্রতি আমেরিকায় সিকিউরিটি ডিভাইসের মাদারবোর্ড বা পিসিবিএ রপ্তানি শুরু করেছে ওয়ালটন। বর্তমানে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৪৪ ধরনের আইটি পণ্য উৎপাদন ও বাজারজাত করছে। যার মধ্যে রয়েছে ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, ইলেকট্রিক বাইক, ট্যাব, প্রজেক্টর, ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে, প্রিন্টার, টোনার, ইউপিএস, সিসিটিভি, অ্যাক্সেস কন্ট্রোল, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ওয়াই-ফাই রাউটার, নেটওয়ার্ক সুইচ, ইউএসবি হাব, কার্ড রিডার, ওয়েবক্যাম, স্পিকার, ইয়ারফোন, হেডফোন, এসএসডি, এক্সটার্নাল এসএসডি, র‌্যাম, কুলার, পাওয়ার সাপ্লাই, পিসিবিএ, মেমোরি কার্ড, পাওয়ার ব্যাংক, স্মার্ট ওয়াচ, স্মার্ট ফিটনেস স্কেল, ডিজিটাল রাইটিং প্যাড, ইউএসবি, টাইপ সি ও এইচডিএমআই ক্যাবল, কনভার্টার ইত্যাদি। ডাবল ধামাকা অফার গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন রবি আজিয়াটার সহযোগী প্রতিষ্ঠান এক্সেনটেকের এমডি ও সিইও স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব আদিল হোসেন নোবেল। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হানসহ ওয়ালটনের উধ্বর্তন কর্মকর্তাগণ। অনুষ্ঠানে আদিল হোসেন নোবেল বলেন, বিশে^র একটি সেরা ও নামকরা ব্র্যান্ড ওয়ালটন। ওয়ালটনকে নিয়ে আমরা গর্ব করি। ওয়ালটন সারাবিশে^র সেরা পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করার মতো স্মার্ট পণ্য তৈরি করছে। বর্তমান প্রযুক্তিবিশে^ বাংলাদেশে তৈরি উন্নত প্রযুক্তি ও পণ্যকে ছড়িয়ে দেয়ার দায়িত্ব পালন করছে। ওয়ালটন আরো এগিয়ে যাবে, বাংলাদেশকে বিশে^র বুকে প্রযুক্তিপণ্যের দেশ হিসেবে মর্যাদার আসনে নিয়ে যাবে এই প্রত্যাশা আমাদের সকলের। ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, এর আগে আমরা ক্রেতাদের জন্য এক্সক্লুসিভ অফার, এক্সচেঞ্জ অফারসহ বিভিন্ন সুবিধা দিয়েছি। আমাদের এসব উদ্যোগ সহজলভ্য মূল্যে আইটি পণ্য ও এক্সেসরিজ ক্রয়ে ক্রেতাদের কাছে দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। এরই প্রেক্ষিতে ডাবল ধামাকা অফার দেয়া হয়েছে। এর অর্থ হলো ওয়ালটনের একটি কম্পিউটার পণ্য কিংবা এক্সেসরিজ কিনে গ্রাহক নিশ্চিত উপহার কিংবা আকর্ষণীয় ডিসকাউন্ট পাবেন। একইসঙ্গে ডাবল ধামাকা হিসেবে প্রতি মাসে থাকবে একাধিক ইলেকট্রিক বাইক জেতার সুযোগ। আইটি পণ্যে বাংলাদেশে এই প্রথম ক্রেতাদের এ ধরনের সুযোগ দেয়া হচ্ছে। আশা করি বরাবরের মতো এই অফার ক্রেতাদের মাঝে দারুণ সাড়া ফেলবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com