শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অস্কারে যাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’

বিনোদন:
  • আপডেট সময় সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)-এর আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’। এটি বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।
শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘অস্কার বাংলাদেশ কমিটি’ এই ঘোষণা দেয়; সেখানে এই ছবিটির নাম ঘোষণা করেন অস্কার বাংলাদেশ কমিটির সভাপতি জহিরুল ইসলাম।
জানা গেছে, বাংলাদেশ থেকে অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে পাঠানোর জন্য জমা পড়া পাঁচটি সিনেমাকে বিচার-বিশ্লেষণ করে অস্কারের জন্য সর্বসম্মতিক্রমে উক্ত সিনেমাকে মনোনয়ন দেওয়া হয়। ১৬ সেপ্টেম্বর ছিল ছবি জমা দেওয়ার শেষ তারিখ।
জমা পড়া অন্য সিনেমাগুলো হলো— মাকসুদ হোসাইনের ‘সাবা’, আকরাম খানের ‘নকশিকাঁথার জমিন’, শঙ্খ দাশগুপ্তের ‘প্রিয় মালতী’ এবং মনজুরুল ইসলাম মেঘের ‘ময়না’।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com