বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ গতকাল নগরীর খানজাহান আলী, হরিণটানা, আড়ংঘাটা, দৌলতপুর ও খালিশপুর থানার বিভিন্ন দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেছেন। এসময় তারা মন্দির কমিটি ও ভক্তদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, বাঙ্গালীর আবহমান কাল থেকে অনুষ্টেয় দুর্গাপূজায় যুগ যুগ ধরে সামাজিক সম্প্রীতি বিরাজ করছে। এসময় দেশের সব সম্প্রদায়ের মানুষ একে অপরের সাথে মনের ভাবের আদান প্রদান করেন। এদেশে বিভিন্ন সময়ে রোজা পূজা এক সাথে অনুষ্ঠিত হলেও কোন সম্প্রীতি বিনষ্ট হয়নি। ভবিষ্যতে যাতে এ ধারা অক্ষুন্ন থাকে তার প্রতি দৃষ্টি দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন মহানগর শাখার সভাপতি বীরেন্দ্রনাথ ঘোষ, সহ-সভাপতি সুখময় বিশ^াস, সমর কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, যুগ্ম সম্পাদক বিশ^জিৎ দে সরকার, মতুয়া মহাসংঘের খুলনা জেলা সভাপতি প্রশান্ত হালদার, প্রকাশনা সম্পাদক কবি আনন্দ কুমার স্বর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক তুষার সরকার, সাংবাদিক গাজী মাকুল উদ্দীন, সাংবাদিক মিহির রঞ্জন বিশ^াস, দীনেশ রায়, মনী দাস, রতন দাস, সঞ্চিতা গোলদার, মশিয়ালী বাড়ইপাড়া পূজা কমিটির সভাপতি বাপ্পী দাস, সম্পাদক উজ্জ্বল সেনসহ প্রমুখ।