বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘সোলজার’ লুকে হাজির শাকিব খান

বিনোদন:
  • আপডেট সময় শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খান, যেটির নাম ‘সোলজার’। কিছুদিন আগেই অন্তর্জালে এসেছিল সিনেমাটির অ্যানাউন্সমেন্ট গ্লিম্পস, যা নিয়ে দর্শকদের উন্মাদনাও ছিল বেশ।শুক্রবার সকালে শাকিব খানকে দেখা গেল এক অচেনা অবতারে, যা নিয়ে ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে। এদিন নিজের ফেসবুক পেজে সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করেন শাকিব খান।
সঙ্গে একটি বার্তা দিয়ে তিনি লিখেছেন, ‘ইয়োর সোলজার অ্যাট ইওর সার্ভিস’- অর্থাৎ, আপনার সৈনিক আপনার সেবায়!
সেই পোস্টারে শাকিবকে দেখা গেছে একজন রহস্যময়-দৃঢ়চেতা পুরুষ হিসেবে। তার ঠোঁটের ওপরে থাকা মোটা গোঁফ এবং চোখে-মুখে এক ধরনের তীক্ষ্ণ অভিব্যক্তি; সব মিলিয়ে লুকটি একদমই চিরচেনা শাকিব খানের থেকে আলাদা।
স্বাভাবিকভাবেই ছবিটি নিয়ে ভক্তদের মাঝে উন্মাদনা ছড়িয়েছে। নতুন এই ঝলকেও তার ব্যতিক্রম ঘটল না।
তারকারা থেকে শুরু করে সাধারণ ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, ‘দৃঢ় সৌন্দর্য ভাই!’ আরেকজনের মন্তব্য, ‘তাকে রণবীর কাপুরের মতো লাগছে।’
সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। এছাড়াও রয়েছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশী, রাকিন আবসার প্রমুখ।
সিনেমাটি ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com