শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আন্তর্জাতিক ‘হিউম্যান হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন চিত্রশিল্পী রাজ্জাক

সাবেদক মাহমুদ পাভেল
  • আপডেট সময় সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

বিশ্বচিত্রকলায় বাংলাদেশের গৌরবময় সংযোজন
বিশ্বচিত্রকলার জগতে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনলেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত চিত্রশিল্পী আব্দুর রাজ্জাক প্রধান। শিল্পকলায় তার অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মাননা ‘হিউম্যান হারমনি অ্যাওয়ার্ড-২০২৫’।
মালদ্বীপের রাজধানী মালে’তে আয়োজিত আন্তর্জাতিক অনুষ্ঠান ‘হিউম্যান হারমনি সম্মেলন ও সম্মাননা-২০২৫’-এ এই পুরস্কার প্রদান করা হয়। শান্তি, সম্প্রীতি ও মানব উন্নয়নে অবদান রাখা বিশ্বের বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানাতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপের মৎস্য ও সামুদ্রিক সম্পদ বিষয়কমন্ত্রী মোহাম্মদ মুথালিব। অনুষ্ঠানে তিনি তার বক্তব্যে মানব সম্প্রীতি, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন শিল্প ও বাণিজ্যিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপের অর্থনীতি ও পরিকল্পনা উপমন্ত্রী আহমেদ সাঈদ মুস্তাফা, নেপালের সাবেক সংস্কৃতি, পর্যটন ও সিভিল এভিয়েশনমন্ত্রী আনন্দ প্রসাদ পোখারেল, মালদ্বীপের ক্রীড়া, ফিটনেস ও বিনোদন উপমন্ত্রী হুসাইন নিহাদ, মালদ্বীপের ইসলামিক উপমন্ত্রী ও র্কিং সালমান মসজিদের ইমাম আব্দুল জলিলসহ অন্যান্যরা।
আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু। তিনি তার বক্তব্যে বিশ্ব শান্তি ও উন্নয়ণের জন্য মানবসম্প্রীতি ও সাংস্কৃতিক সহযোগিতার ওপর জোর দেন।
‘হিউম্যান হারমনি সম্মাননা- ২০২৫’ প্রাপ্ত আব্দুর রাজ্জাক প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ছাত্রজীবন থেকেই তিনি মেধা, সৃজনশীলতা ও মৌলিক চিন্তাশক্তির মাধ্যমে নিজেকে আলাদা করে তুলেছেন। তার উল্লেখযোগ্য পুরস্কারসমূহের মধ্যে রয়েছে, ১৯৯৯ সালে তৈলচিত্রে শ্রেষ্ঠ মাধ্যম পুরস্কার, ১৯৯৭ সালে কালি ও কলম মাধ্যমে চিত্রাঙ্কনের জন্য আমিনুল ইসলাম বৃত্তি, ১৯৯৫ সালে পেন্সিল স্কেচে নোনা মিয়া স্মৃতি পুরস্কার ও ২০০৪ সালে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক বেস্ট ফটোগ্রাফি অ্যাওয়ার্ডে ভূষিত হন তিনি। তিনি দেশের পাশাপাশি বিদেশেও তার শিল্পকর্ম ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সংযুক্ত আরব আমিরাতের শেখ হামদান প্যালেসসহ বিশ্বের নানা দেশে তার মুর‌্যাল ও চিত্রকর্ম স্থান পেয়েছে, যা আন্তর্জাতিক গ্যালারি ও সমালোচকদের দৃষ্টি কেড়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com