শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বগুড়া অঞ্চলে শাহ্জালাল ইসলামী ব্যাংকের সিএমএসএমই নারী উদ্যোক্তাদের উন্নয়নে আর্থিক সাক্ষরতা কর্মসূচির আয়োজন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর করপোরেট প্রধান কার্যালয়ের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের উদ্যোগে ১১ অক্টোবর ২০২৫ইং তারিখে বগুড়ার স্থানীয় এক হোটেলে সিএমএসএমই নারী উদ্যোক্তাদের উন্নয়নে এক আর্থিক সাক্ষরতা কর্মসূচির আয়োজন করা হয়। সিএমএসএমই খাতের বিকাশ ও উন্নয়নের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থানমুখী ও শিল্পভিত্তিক অর্থনীতির দেশ গড়ে তোলার লক্ষ্যে এবং নারী উদ্যোক্তাদের মাঝে সহজশর্তে অর্থ প্রাপ্তির সুযোগ ও আর্থিক সাক্ষরতা নিশ্চিতকল্পে ব্যাংকের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে উক্ত আর্থিক সাক্ষরতা কর্মসূচি’র আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম। টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান জনাব মো: আব্দুর রহিম, বগুড়া অঞ্চলের আঞ্চলিক প্রধান ও বগুড়া শাখার ব্যবস্থাপক জনাব মো: জাহাঙ্গীর আলমসহ অত্র অঞ্চলের ছয়টি শাখার ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে নারী উদ্যোক্তারা তাঁদের ব্যবসায়িক অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং ব্যাংকের কর্মকর্তাদের নিকট থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা লাভ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জিডিপিতে নারীদের অবদানের কথা উল্লেখ করে নারী উদ্যোক্তাদের এসএমই বিনিয়োগে অধিক স¤পৃক্ততার আহ্বান জানান। তিনি নারীদের আর্থিক স্বাধীনতা ও উদ্যোক্তা মনোভাবের গুরুত্ব তুলে ধরে নিষ্ঠা, আত্মবিশ্বাস ও পেশাদারিত্বের মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com