রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

সম্মিলিত উদ্দোগ-প্রতিহত করি দুর্যোগ” এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এক র‌্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, কৃষি অফিসার রায়হানুল হক, উপজেলা মৎস অফিসার শিরিন সুলতানা, সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দীন, ফায়ার সার্ভিস ইনচার্জ মনজুর ফারাজি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগে করণীয় বিভিন্ন বিষয়ে এক মহড়া প্রদর্শন করেন সিভিল ডিফেন্সের কর্মীরা। এতে নেতৃত্ব দেন দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. মনজুর ফারাজি। বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ রোধ করা সম্ভব নয়, তবে পূর্ব প্রস্ততি ও সচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। ফায়ার সার্ভিস আজকে যে মহড়া দেখিয়েছে, এ থেকে অনেকেই দুর্যোগের পুর্ব প্রস্ততি গ্রহন করতে পারবে। দুর্গাপুর একটি দুর্যোগপুরর্ন উপজেলা। কাজেই দুর্যোগের সময় কোন প্রকার ভয় না পেয়ে, সাহসিকতার সাথে তা মোকাবিলা করার প্রস্ততি নেয়ার জন্য সকলকে আহবান জানানো হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com