সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবীনদের বরণ

কামাল ইয়াসীন ব্যুরো চীফ রাজশাহী
  • আপডেট সময় সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা সামগ্রী দিয়ে বরণ করে নেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। এদিন সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের আশপাশ। নির্দিষ্ট সময়েই শুরু হয় আয়োজনের আনুষ্ঠানিকতা। ধারাবাহিকভাবে অতিথিদের আসন গ্রহণ, জাতীয় সঙ্গীত, পবিত্র ধর্ম গ্রন্থ থেকে পাঠ, অতিথিদের বক্তব্য চলে। এছাড়াও অনুষ্ঠানে নবীন ও পূর্ববর্তী শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অনুভুতি প্রকাশ করে বক্তব্য দেয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, নবীন শিক্ষার্থীরা হলো একটি পণ্যের কাঁচামালের মতো। তোমরা এই বিশ্ববিদ্যালয়ে এসেছোÍএর অর্থ তোমাদের ভেতরে এক নতুন সম্ভাবনার সূচনা হয়েছে। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে আবেগকে নয়, যুক্তি ও শৃঙ্খলাকে কাজে লাগাতে হবে। তোমরা অনেক পথ পাড়ি দিয়ে আজ এই সুন্দর ক্যাম্পাসে এসেছোÍযেখানে তোমাদের বাবা-মা ও সমাজের স্বপ্ন জড়িয়ে আছে। তাই এই স্বপ্ন পূরণের দায়িত্ব তোমাদের কাঁধে। এসময় তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার গুণগত মান বজায় রাখা, নৈতিকতা অনুসরণ করা এবং সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়ে প্রধান অতিথি উপাচার্য ড. সালেহ্ হাসান নকীব বলেন, তোমরা আজ বিশ্ববিদ্যালয়ে এসেছ জ্ঞানের আলোয় নিজেদের আলোকিত করতে। এই বিশ্ববিদ্যালয় থেকে যত বেশি জ্ঞান অর্জন করতে পারবে, তোমাদের জীবন তত সুন্দর ও সমৃদ্ধ হবে। এখানে প্রতিটি বিভাগে সেমিনার ও লাইব্রেরির সুযোগ রয়েছেÍএসব সুযোগকে কাজে লাগিয়ে নিজেকে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, তোমরা যাতে কোনো আর্থিক সমস্যায় না পড়ো, সে জন্য আমরা এবার থেকে উপবৃত্তির পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছি। জ্ঞানের প্রতিটি শাখা গুরুত্বপূর্ণÍতাই জ্ঞানের পথে নিরন্তর হাঁটতে হবে। তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো বিশ্ববিদ্যালয় জীবন। প্রথম বর্ষে পদার্পণের এই মুহূর্ত থেকেই ভবিষ্যতের পথ তৈরি হতে থাকে। তোমরা এখানে শিখতে এসেছ, তাই যত বেশি শেখা যায় শিখবে, নিজেকে গড়ে তুলবে। কঠোর পরিশ্রম ও সৃজনশীলতা চর্চার মাধ্যমে তোমরাই আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলবে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খানের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুর্শিদা ফেরদৌস বিনতে হাবীব। এসময় আরও বক্তব্য রাখেনÍ কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, গণসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড. আখতার হোসেন মজুমদার। নবীন বরণে প্রায় ৪ হাজার নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com