শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রোহিত-কোহলিকে বোর্ডের কড়া শর্তবার্তা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন। কিন্তু তার পর আর কতদিন ভারতের জার্সিতে খেলবেন, তার নিশ্চয়তা নেই।
জানা গেছে, বোর্ড চাইছে ঘরোয়া ক্রিকেটে মন দিন রোহিত ও কোহলি। অস্ট্রেলিয়ার পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ রয়েছে ভারতের। তারপর নিউজিল্যান্ড সিরিজ। সেই দুই সিরিজ়ের মাঝে এক মাসের বেশি সময় রয়েছে। সেই সময় চলবে বিজয় হাজরে ট্রফি। সেখানেই খেলতে হবে রোহিত ও কোহলিকে।
ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার স্পষ্ট করে দিয়েছেন, ফিট থাকলে ও খেলার সুযোগ থাকলে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। রোহিত, কোহলিকেও সেটাই করতে হবে।
সংবাদ সংস্থা পিটিআইকে বোর্ডের এক কর্তা বলেন, ৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচ। নিউজিল্যান্ড সিরিজ শুরু ১১ জানুয়ারি। মাঝে পাঁচ সপ্তাহ ফাঁকা। এই সময়ে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে রোহিত, কোহলিকে।
ওই কর্তা বলেন, বিজয় হাজরে শুরু হচ্ছে ২৪ ডিসেম্বর। ভারতের দুই সিরিজ়ের মাঝে বিজয় হাজরের ছ’টা ম্যাচ হবে। তার মধ্যে অন্তত তিনটি ম্যাচ খেলতে হবে রোহিতকে। কোহলিকেও সেটাই করতে হবে। তবেই বিশ্বকাপের জন্য ওদের নাম ভাবা হবে।
এর আগেও ঘরোয়া ক্রিকেটে প্রায় জোর করে খেলানো হয়েছিল রোহিত ও কোহলিকে। গম্ভীরের নির্দেশের পর গত মৌসুমে একটি করে রঞ্জি খেলেছিলেন দুজনে। এবার ওয়ানডে দলে জায়গা ধরে রাখার জন্যেও একই শর্ত মানতে হবে ভারতের দুই ক্রিকেটারকে। এখন দেখার, বোর্ডের কথা মেনে বিজয় হাজরেতে রোহিত-কোহলিকে দেখা যায় কিনা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com