সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জাতীয় নির্বাচনের দিনই হতে পারে গণভোট: মির্জা ফখরুল

সাইফুর রহমান:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের বিকল্প শুধুই গণতন্ত্র। গণভোট বিষয়ে বিএনপির মতামত হলো—জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হতে পারে।
গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঠাকুরগাঁও থেকে মনোনীত হওয়ার পর কখনো জয়ী হয়েছি, কখনো পরাজিত হয়েছি, কিন্তু কখনো কাউকে ছেড়ে যাইনি। জনগণই আমার শক্তি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‌‘নতুন করে গণতন্ত্র ফিরে পাওয়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা যেন ভুলবশত না হারাই । ফ্যাসিস্টদের কবলে যেন আর না পড়ি। ফ্যাসিস্টদের আর দেখতে চায় না মানুষ।’
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচন দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত দল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছয় বছর কারাভোগ করেছেন। আমাদের নেতাকর্মীদের ওপর গুম-খুন-নির্যাতন হয়েছে। তারেক রহমানকে মিথ্যা মামলায় নির্বাসিত জীবনযাপন করতে হচ্ছে। তিনি এখনো দেশে ফিরতে পারেননি।’
সংস্কারের বিষয়ে তিনি বলেন, ‘বিএনপি সংস্কার চায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই সংস্কারের সূচনা হয়েছে, যা এখনো চলমান।’
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘চটকদার খবর নয়, দেশের কল্যাণে কাজ করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমও যেন দায়িত্বশীল আচরণ করে।’
তিনি বলেন, ‘১৭ অক্টোবর রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি গণতান্ত্রিক সনদে সই হবে। সাংবিধানিক সংস্কার কমিশনের যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, তা সনদে অন্তর্ভুক্ত করা হবে। আর যেসব বিষয়ে একমত হয়নি, সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নেবে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com