বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কারাগার শুধু শাস্তির নয়, সংশোধন ও পুনর্বাসন হয়-ডিআইজি প্রিজনস মোঃ আলতাব হোসেন

নুর উদ্দিন সুমন হবিগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

সিলেট বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) মোঃ আলতাব হোসেন বলেছেন-কারাগার শুধু শাস্তির জায়গা নয়, সংশোধন ও পুনর্বাসন হয় ।
বন্দীদেরকে মানবিক দৃষ্টিতে দেখে তাদের পুনরায় সমাজে ফিরিয়ে আনার লক্ষ্যেই আমরা কাজ করছি।
কারা কর্মকর্তাদের দায়িত্বশীলতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমেই কারা ব্যবস্থাকে আধুনিক ও মানবিক করে গড়ে তোলা সম্ভব। রবিবার (১৯ অক্টোবর) জেলা কারাগার প্রাঙ্গণে হবিগঞ্জ জেলা কারাগার কর্তৃক আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, পুরস্কার প্রাপ্তি শুধু প্রেরণা নয়, দায়িত্ববোধও বাড়িয়ে দেয়। যারা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন, তারাই কারা প্রশাসনের মুখ উজ্জ্বল করছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা কারাগারের জেলার (জেল সুপার) মুজিবুর রহমান।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, জেলা কারাগারের কর্মকর্তা-কর্মচারীরা নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কারা প্রশাসনের উন্নয়ন ও নিরাপত্তা বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টাই সবচেয়ে বড় শক্তি।
আমরা চাই-কারাগার হবে শুদ্ধাচার, শৃঙ্খলা ও মানবিকতার অনুশীলনক্ষেত্র। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল ডিআইজি প্রিজনস নাহিদা পারভীন, সুনামগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মাইনুদ্দিন ভূইয়া এবং মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার তরিকুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন কারাগারের সিনিয়র জেল সুপার প্রশাস্ত কুমার বনিক, হবিগঞ্জের জেলার মো: বিলাল উদ্দিন সহ অনেকেই। এর আগে সকালে প্রধান অতিথি সিলেট বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) মোঃ আলতাব হোসেন কারাগার প্রাঙ্গণে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ কর্মদক্ষ কর্মকর্তা-কর্মচারীদেরহাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। পরে বন্দীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com