‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার ফিরিয়ে আনা সম্ভব’ এমন বিশ্বাস থেকেই গাজীপুরে শুরু হয়েছে বিএনপির গণপ্রচার কার্যক্রম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে ঘোষিত এ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর-৩ আসনে লিফলেট বিতরণ করেন বিএনপির মনোনয়ন প্রত?্যাশী শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার ও গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ শফিকুল ইসলাম। গত কয়েকদিন ধরে তিনি শ্রীপুর উপজেলার তেলিহাটি, প্রহলাদপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান রয়েছে। স্থানীয় দোকানপাট, বাজার, চা–স্টলে পথচারীদের হাতে তুলে দেন বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট। সঙ্গে আলোচনা করেন কর্মসূচির উদ্দেশ্য, লক্ষ্য ও বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে। মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার বলেন, আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত এই ৩১ দফা কর্মসূচি একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা। এটি শুধুমাত্র রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি জনগণের মুক্তির দিকনির্দেশনা। জনগণের ভোটাধিকার, মৌলিক অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই এর মূল লক্ষ্য। তিনি আরও বলেন, আমরা চাই জনগণের রাষ্ট্র, যেখানে শাসক নয়, জনগণই হবে ক্ষমতার উৎস। তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। লিফলেট বিতরণের সময় বাজারের ব্যবসায়ী, তরুণ ও সাধারণ মানুষজন আগ্রহ নিয়ে কর্মসূচির লিফলেট গ্রহণ করেন। অনেকেই বলেন, রাজনীতিতে এখন ‘কাজের কথা’ বা ‘গঠনমূলক পরিকল্পনা’ শুনতে চান। তারেক রহমানের ৩১ দফা ঘোষণায় তারা ভবিষ্যতের নতুন আশার আলো দেখতে পাচ্ছেন। স্থানীয় বিএনপির নেতারা জানান, কেন্দ্রীয় ঘোষণার পর থেকেই আক্তারুল আলম মাস্টারের নেতৃত্বে শ্রীপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে কর্মসূচি নিয়ে মাঠে নামা হয়েছে। শুধু লিফলেট নয়-গ্রামে গ্রামে উঠান বৈঠক, আলোচনাসভা ও সরাসরি জনসংযোগের মাধ্যমে মানুষকে কর্মসূচি সম্পর্কে জানানো হচ্ছে। আগামী দিনগুলোতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এবং পৌরসভা এলাকায় এই প্রচারণা আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।