পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী (কঃ)-এর ৩৭তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভা-ারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, বাহরাইন শাখার উদ্যোগে জশনে জুলুস, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বাদ এশা রাজধানী মানামার কCity Business Centre–এর সেমিনার হলে এ আয়োজন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির উপদেষ্টা নাজমুল হুদা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন। প্রধান অতিথি ছিলেন বাহরাইনস্থ বিশিষ্ট আইনজীবী ও ধর্মীয় বক্তা এডভোকেট তারেক আলওয়ান এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি মোহাম্মদ বেলাল উদ্দিন চৌধুরী আজহারি। সভাপতির পাশাপাশি বক্তব্য রাখেন সভাপতি মোহাম্মদ আবদুল আজিজ রানা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসিফ, অর্থ সম্পাদক মোহাম্মদ পারভেজ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, আল্লাহ ও রাসুল (দঃ)-এর সন্তুষ্টি অর্জনের শ্রেষ্ঠ উপায় হলো আউলিয়া কেরামের দেখানো পথ অনুসরণ করা। অনুষ্ঠানে মঈনিয়া যুব ফোরাম, গাউছিয়া কমিটি, রিজভিয়া দরবার শরীফ, বাংলাদেশ সোসাইটি ও বিভিন্ন ইসলামিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। শেষে মিলাদ ও মুনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।