বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাজীপুর-৬ আসনে জনপ্রিয়তার শীর্ষে সালাহউদ্দিন সরকার

বশির আলম টঙ্গী
  • আপডেট সময় রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গাজীপুর-৬ (টঙ্গী পূর্ব-পশ্চিম, গাছা ও পুবাইল) আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে সর্বাধিক আলোচনায় রয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি, আলহাজ সালাহউদ্দিন সরকার। মাঠ পর্যায়ের অনুসন্ধান ও দায়িত্বশীল নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে জনপ্রিয়তা, ত্যাগ, সাংগঠনিক শক্তি ও গণগ্রহণযোগ্যতার দিক থেকে এই আসনে তার বিকল্প নেই। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনিক বাধা, গ্রেপ্তার, হামলা ও ভোটকেন্দ্র দখলের মধ্যেও মাত্র এক ঘণ্টায় তিনি ধানের শীষ প্রতীকে লক্ষাধিক ভোট অর্জন করেন। ওই নির্বাচনের সহিংস পরিবেশেও টঙ্গীজুড়ে ধানের শীষের ঢল ছিল নজিরবিহীন। তৃণমূলের কাছে তিনি একজন সাহসী ও সংগ্রামী নেতার প্রতীক হিসেবে পরিচিত। মাঠে সালাহউদ্দিন সরকারের তৎপরতা বর্তমানে তিনি রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে মাঠে সক্রিয় রয়েছেন। টঙ্গী, গাছা ও পুবাইলের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, লিফলেট বিতরণ ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে তিনি জনগণের আস্থা অর্জন করেছেন। তার নেতৃত্বে বিএনপির ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের পুনর্গঠন কার্যক্রমও জোরদার হয়েছে। ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক জনপ্রিয় কাউন্সিলর শেখ মোঃ আলেক বলেন, বিএনপির কঠিন সময়ে সালাহউদ্দিন ভাইই ছিলেন আমাদের একমাত্র ভরসা। আজ দল আবার মাঠে ফিরছে তাঁর নেতৃত্বে। নেতাকর্মীরা একাত্ম। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও রাজনৈতিক প্রেক্ষাপট গাজীপুর-৬ আসনটি ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এখানে প্রায় ৫ লাখের বেশি ভোটার, যাদের বড় অংশই শিল্প ও শ্রমজীবী শ্রেণির। আওয়ামী লীগের পক্ষ থেকে গত নির্বাচনে প্রার্থী ছিলেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। জুলাই বিপ্লবের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এ আসনে নতুন প্রার্থী হিসেবে ড. হাফিজুর কে মাঠে রেখেছে। যদিও তিনি রাজনীতিতে একেবারেই নতুন মুখ, তবু জামায়াতের কর্মীরা প্রচারণায় বেশ সরব রয়েছেন। বিএনপির অভ্যন্তরে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আরও কয়েকজনের নাম শোনা গেলেও তৃণমূলের দৃষ্টিতে সালাহউদ্দিন সরকারই একমাত্র গ্রহণযোগ্য ও কর্মীসমর্থিত নেতা। তার পক্ষে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন ইতিমধ্যেই মাঠে সক্রিয়ভাবে কাজ করছে। বিএনপির কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্যায় থেকে জানা গেছে, গাজীপুর-৬ আসনকে “কৌশলগত গুরুত্বের আসন” হিসেবে বিবেচনা করছে দল। ঢাকার উপকণ্ঠে অবস্থিত এই শিল্পনগরীতে গণআন্দোলন ও ভোটে বিজয়ের সম্ভাবনা উভয়ই বেশি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, সালাহউদ্দিন সরকারের নেতৃত্বে এখানে সমন্বিতভাবে গণসংযোগ, ভোটার তালিকা যাচাই, কর্মী প্রশিক্ষণ ও ভোটকেন্দ্রভিত্তিক টিম গঠন শুরু হয়েছে। দলীয় এক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সালাহউদ্দিন সরকারের তৃণমূল জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং ব্যক্তিগত গ্রহণযোগ্যতা বিবেচনায় কেন্দ্রীয় হাইকমান্ড তাঁকে এই আসনের জন্য অত্যন্ত উপযুক্ত প্রার্থী হিসেবে দেখছে। গাজীপুর-৬ এখন জাতীয় রাজনীতিতে একটি প্রতীকী আসন হিসেবে বিবেচিত। এখানে বিএনপির শক্তিশালী উপস্থিতি, শ্রমজীবী জনগোষ্ঠীর সহানুভূতি, এবং আওয়ামী লীগের দুর্বল অবস্থান—সব মিলিয়ে নির্বাচনী ভারসাম্য বিএনপির দিকে ঝুঁকছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদি মনোনয়ন পান আলহাজ সালাহউদ্দিন সরকার, তাহলে টঙ্গীজুড়ে আবারও ধানের শীষের জনস্রোত তৈরি হওয়া সময়ের অপেক্ষা মাত্র। গাজীপুর-৬ আসনে এখন একটাই স্লোগান-ধানের শীষ মানেই সালাহউদ্দিন সরকার, সালাহউদ্দিন সরকার মানেই পরিবর্তনের অঙ্গীকার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com