বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নড়াইলের নড়াগাতীতে বিএনপি নেতার নির্বাচনী প্রচার গেট ও ব্যানার ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

নড়াইলের নড়াগাতী বাজারে বিএনপির জিয়া পরিষদ (নড়াইল শাখা) নির্বাহী সদস্য অধ্যাপক বি. এম. নাগিব হোসেনের নির্বাচনী প্রচার গেট ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় লস্কার ফিরোজ আহম্মদ সহ সভাপতি নড়াগাতী থানা বিএনপি শনিবার (১৮ অক্টোবর) সকালে নড়াগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা নড়াগাতী বাজারসংলগ্ন ব্রিজের পাশে মুকুলের দোকানের সামনে স্থাপিত প্রচার গেটটি ভেঙে ফেলে। গেটটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছিল। ঘটনার বিষয়ে লস্কার ফিরোজ আহম্মদ বলেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলাও ভাংচুর। নির্বাচনী পরিবেশ নষ্ট করার জন্য এ ধরনের নেক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। নড়াগাতী থানার তদন্তকারী কর্মকর্তা এস আই সুগবিন্দ বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। স্থানীয় বিএনপি নেতারা বলেন, এটি নির্বাচন ব্যাহত করা ও নেতাকর্মীদের ভয় দেখানোর অপচেষ্টা। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com