বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চতুর্থ স্পিনার হিসেবে দলে এলেন নাসুম

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের পিচ স্লো, লো; এটা ধরেই খেলা দেখতে বসেছিলেন সবাই। কিন্তু তাদের সবার ধারণা ছাড়িয়ে পিচে অস্বাভাবিক টার্ন। স্পিনারদের বল ঘুরেছে বেশ। জায়গামত ফেলতে পারলে ‘ইয়া’ বড় বড় টার্ন হচ্ছিল। ওয়েষ্ট ইন্ডিজ স্পিনারদের বল খেলতে নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন আর অধিনায়ক মেহেদি হাসান মিরাজের নাভিশ্বাস উঠে গেছে।
পরের সেশনে বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেনের বলেও ছিল বিরাট বড় বড় টার্ন। সেই টার্নের সামনে দাঁড়াতেই পারেনি ক্যারিবীয়রা। ২০৭ রানের মাঝারী পুঁজি নিয়েও ৭৪ রানের বিরাট জয় পেয়েছে বাংলাদেশ।
রিশাদ তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং নৈপুণ্য দেখিয়ে দল জিতিয়েছেন। ৩৫ রানে ৬ উইকেট শিকার করে ৫০ ওভারের ফরম্যাটে প্রথম বাংলাদেশি স্পিনার হিসেবে এক ম্যাচে ৬ উইকেট দখল করেছেন লেগি রিশাদ।
এদিকে শেরে বাংলার পিচে বল এমন ঘুরতে দেখে টাইগার ম্যানেজমেন্ট দলে বাড়তি স্পিনারের সংযোগ ঘটিয়েছে। দলে যুক্ত হয়েছেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। শেরে বাংলার যে টার্নিং পিচে খেলা হচ্ছে, তাতে বাড়তি পেসারের অন্তর্ভুক্তির কোনোই দরকার নেই। তারচেয়ে দলে একজন বাড়তি স্পিনার দরকার। সেই অনুভব থেকেই বাঁ-হাতি স্পিনার নাসুমকে নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মানে অফস্পিনার মেহেদি মিরাজ, লেগি রিশাদ ও বাঁ-হাতি তানভিরের সাথে চতুর্থ স্পিনার হিসেবে দলে আসলেন নাসুম। রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গতঃ ১৮ ম্যাচে ১৬ ওয়ানডে উইকেট আছে ৩০ বছর বয়সী বাঁ-হাতি স্পিনার নাসুমের।
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অংকন, জাকের আলী অনিক, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাসুম আহমেদ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com