বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি : হলি ফ্যামিলি স্কুলে কম্পিউটার ও বই প্রদান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

“প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি” উদ্যোগের আওতায় আইএফআইসি ব্যাংক দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার বিতরণের কার্যক্রম পরিচালনা করছে। সেই ধারাবাহিকতায় গত বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ তারিখে ময়মনসিংহের হলি ফ্যামিলি স্কুলে শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার ও বই বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব খন্দকার আনোয়ার এহতেশাম, হেড অব ব্র্যান্ডিং, কমিউনিকেশনস ও কর্পোরেট অ্যাফেয়ার্স; জনাব ফারিহা হায়দার, হেড অব সেন্ট্রালাইজড রিটেল মার্কেটিং; জনাব আমান উল্লাহ খান, ব্যবস্থাপক; ময়মনসিংহ শাখা এবং প্রধান কার্যালয়ের একাধিক কর্মকর্তা। হলি ফ্যামিলি স্কুলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিস্টার শান্তি গোমেজ, প্রধান শিক্ষক; জনাব অশীষ কুমার চক্রবর্তী, জ্যেষ্ঠ শিক্ষক (গণিত); এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
নারী শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলা এবং একটি প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য তাদের প্রস্তুত করাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য। ২০২৪ সাল থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের আওতায় ইতোমধ্যে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও বই প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com