বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ড. গোলাম মঈনউদ্দিনের ইন্তেকাল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

বিশিষ্ট সাহিত্যিক, ঢাকা আহ্ছানিয়া মিশনের সম্মানিত আজীবন সদস্য (সদস্য নং-৩২) ও সাবেক পরিচালক এবং বাংলা একাডেমির সাবেক পরিচালক ড. গোলাম মঈনউদ্দিন ১৯ অক্টোবর ২০২৫খ্রিঃ তারিখ রোজ রবিবার (শনিবার দিবাগত রাত) রাত ১২:৩০ মিনিটে (নিউইয়র্ক স্থানীয় সময়) নিউইয়র্কের ব্রƒকলীনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ড. গোলাম মঈনউদ্দিন ১৯৪৪ সালে সাতক্ষীরা জেলার নলতা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম এম. জওহর আলী। ড. মঈনউদ্দিন নলতা হাই স্কুলের ১৯৬০ ব্যাচের ছাত্র। ড. গোলাম মঈনউদ্দিন-এর রচিত গ্রন্থের সংখ্যা ৩০ এর অধিক, এসবের মধ্যে রয়েছে প্রবন্ধ, কবিতা, অনুবাদ, শিশুতোষ ও সম্পাদনা। তার শ্রেষ্ঠ সাহিত্যকর্ম খানবাহাদুর আহ্ছানউল্লা রচনাবলী সম্পাদনা। তিনি মিশন প্রতিষ্ঠাতা খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এঁর জীবন, কর্ম ও সাহিত্যকে বিশ^ দরবারে উপস্থাপন করতে যে প্রচার, পাঠ ও গবেষণা ধারার সৃষ্টি হয় তার পথিকৃৎ ছিলেন। তিনি কুষ্টিয়া ইসলামিক বিশ^বিদ্যালয় থেকে পিএইডি ডিগ্রি লাভ করেন। ড. মঈনউদ্দিন বাংলা একাডেমির পরিচালক হিসেবে চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেন। তিনি চাকরিরত অবস্থায় এবং অবসর গ্রহণের পরও তিনি ঢাকা আহ্ছানিয়া মিশনের ওতপ্রোতভাবে বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত স্বপরিবারে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বসবাস করছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং ৩ (তিন) সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com