বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের মরণোত্তর চেক বিতরণ

কামাল ইয়াসীন ব্যুরো চীফ রাজশাহী
  • আপডেট সময় সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের মৃত দুই সদস্যের পরিবারের মাঝে মরনোত্তর সহায়তার চেক বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে নগরের শিরোইলে সংগঠনের কার্যালয়ে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মৃত সদস্য বাদল ঘোষ ও শহিদুল ইসলামের পরিবারকে দুই লাখ টাকার করে চেক দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকী। তিনি বাস মালিক ও শ্রমিকদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। সভাপতিত্ব করেন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নজরুল ইসলাম। তিনি অনুষ্ঠানে ঘোষণা দেন, আগামী বছর থেকে মরনোত্তর সহায়তা দেওয়া হবে চার লাখ টাকা করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী নগর বিএনপির সাবেক সদস্য সচিব মামুনুর রশিদ ও শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী। এ সময় রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com