বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালিয়ায় বিএনপির উদ্যোগে মা বোনদের নিয়ে সমাবেশে

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

নড়াইলের কালিয়া উপজেলার পিরোলীতে টেক্সাস স্টেট বিএনপি’র সেক্রেটারি জহিরুল ইসলাম জহিরের উদ্যোগে মা বোনদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামীর রাস্ট্র নায়ক তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১৯ অক্টোবর (রবিবার) বিকেল ৩ টায় পিরোলী বাজার হাইস্কুল প্রাঙ্গণ এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাত্র ১ দিনের নোটিশে মহিলা সমাবেশ স্কুল প্রাঙ্গন কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এ সময় বক্তারা দেশ গঠনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। জাতীয়তাবাদী ছাত্রদলের কালিয়া উপজেলার সাবেক সভাপতি মোহাম্মদ মাহিনুর ইসলাম ও কালিয়া থানা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক আলতাফ উদ্দিন আনসারীর সঞ্চালনায় ও থানা বিএনপির মহিলা সদস্য শিউলি শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া থানা বিএনপি’র সভাপতি সরদার আনোয়ার হোসেন, প্রধান বক্তা ছিলেন টেক্সাস স্টেট বিএনপি’র নির্বাচিত সেক্রেটারি জহিরুল ইসলাম জহির। এ সময় আরো উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সুকেশ সাহা আনন্দ, কালিয়া পৌর বিএনপি’র সেক্রেটারি সেলিম রেজা ইউসুফ, থানা বিএনপি’র যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু, জেলা কৃষক দলের সাবেক সহসভাপতি মোহাম্মদ রেজাউল করিম মোল্লা, জাসাস নেতা স ম একরাম রেজা ও স্থানীয় বিএনপি নেত্রী শ্যামলী বেগম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com