বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অনেক নাটকীয়তার পর দুইদিনের অনুমতি পেল কালকিনির কুন্ডুবাড়ি মেলা

জাহিদ (কালকিনি) মাদারীপুর
  • আপডেট সময় সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

নানা আপত্তি, আর বাঁধা কাটিয়ে অনেক নাটকীয়তার পর অবশেষে অনুমতি পেল মাদারীপুরের কালকিনির (ভুরঘাটা-গোপালপুর) কুন্ডুবাড়ির ঐতিহ্যবাহী মেলার। রোববার (১৯ই অক্টোবর) দুপুরে দুইদিনের জন্য মেলার অনুমতি দেন জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার। প্রতিবছর ৫দিন হলেও এবার দুইদিন হবে কুন্ডুবাড়ি মেলা। গতবছর মেলা অনুষ্ঠিত হয় তিনদিন। এর আগে কখনই দুইদিন মেলা অনুষ্ঠিত হয়নি বলে জানা গেছে। জানা যায়, প্রতিবছর মেলায় অশ্লিলতা, ব্যাপক চাঁদাবাজি, মাদক, জুয়াসহ একাধিক অভিযোগ এনে গত ১৬ অক্টোবর কালকিনির ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় মেলা বন্ধের দাবীতে মানববন্ধন করেন আলেম সমাজ এবং স্থানীয় সচেতন মহল। পরে এটি নিয়ে শুরু হয় উপজেলা ও জেলাজুড়ে আলোচনা-সমলোচনা। শেষমেষ মেলা কমিটির আবেদনের প্রেক্ষিতে, সার্বিক দিক বিবেচনা করে মেলার অনুমতি দেয়া হয়। এ বছর আগামী ২১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুইদিন চলবে এই মেলা। প্রশাসন সূত্র বলছে, মেলার সার্বিক নিরাপত্তার বিবেচনায় ১৫টি বিধি নিষেধ উল্লেখ করা হয়েছে। এরমধ্যে অসামাজিক কর্মকান্ড বন্ধ, জুয়া-মাদক নিষেধ, উচ্চস্বরে শব্দযন্ত্র পরিহার, অবৈধ পণ্য ক্রয়-বিক্রয় বন্ধ, ঢাকা-বরিশাল মহাসড়কের উপর দোকানপাট বসানো যাবে না, রাত ১১টার পর মেলায় দর্শনার্থী প্রবেশ নিষেধাজ্ঞা ও উস্কানিমূলক বক্তব্য পরিহার করতে জেলা প্রশাসন থেকে বলা হয়েছে। কালকিনির (ভুরঘাটা-গোপালপুর) কুন্ডুবাড়ি কালি মন্দিরের সিনিয়র সহ-সভাপতি স্বপন কুমার কুন্ডু জানান, ‘জেলা প্রশাসনের কাছে মেলার অনুমতি চাওয়া হয়েছে। পরে প্রশাসন নানান দিক বিবেচনা করে দুইদিনের অনুমতি দিয়েছেন। এক সময়ে মেলা ৫-৭দিন অনুষ্ঠিত হতো। মেলার সময়সীমা বাড়ানো হলে ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের উপকার হয়। এই পুরনো ঐতিহ্যবাহী মেলাকে ঘিরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক ব্যক্তি ও স্থানীয়রা বেশ সহযোগিতা করেন। সবকিছু মিলিয়ে প্রতিবছর কুন্ডুবাড়ি মেলা মিলন মেলায় পরিনত হয়। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফিন জানান, ‘মেলা বন্ধ নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। যেসব অভিযোগে মেলা বন্ধের দাবি জানানো হয়েছিল, সেইসব কর্মকান্ড মেলায় কখনই করতে দেয়া হবে না। মেলা ও মন্দির কমিটি, সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশসহ প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে মেলা সুন্দরভাবে পরিচালিত হবে। মেলায় আগত দোকানী, দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তায় কাজ করবে প্রশাসন। তাছাড়া মেলায় যাতে কোন প্রকার চাঁদাবাজি না হয় সেদিকেও সজাগ দৃষ্টি রাখবে আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com