বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাজশাহীতে শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারতের মাধ্যমে রাকসু’র কার্যক্রম শুরু

কামাল ইয়াসীন ব্যুরো চীফ রাজশাহী
  • আপডেট সময় সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নব নির্বাচিতরা সদস্যরা শহীদ ড. মোহাম্মদ শামসুজ্জোহার কবর জিয়ারত করার মাধ্যমে অফিসিয়াল কার্যক্রম শুরু করেছেন। সোমবার তারা কবর জিয়ারত করেন। পরে বিশ্ববিদ্যালয় কবরস্থান ও রাজশাহীতে শহীদ সাকিব আনজুম এবং শহীদ আলি রায়হানের কবর জিয়ারত করেন নির্বাচিতরা। এ সময় রাকসু’র ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আজ শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারতের মধ্য দিয়ে আমরা রাকসু’র কার্যক্রম শুরু করেছি। স্যার যেভাবে শিক্ষার্থীদের অধিকার ও মর্যাদা রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ তায়ালা তাকে শহীদ হিসেবে কবুল করুন। তার আদর্শ ও চেতনাকে ধারণ করে নবনির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই, আল্লাহ সেই তৌফিক দান করুন। ভিপি জাহিদ আরও বলেন, এখন আমরা বিশ্ববিদ্যালয়ের কবরস্থান ও জুলাই আন্দোলনের রাজশাহীর দুজন শহীদ ভাইয়ের কবর জিয়ারত করব এবং তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করব। শপথ গ্রহণের পর থেকেই আমাদের আনুষ্ঠানিক অফিসিয়াল কার্যক্রম শুরু হবে। এছাড়া নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করা হবে। কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন— রাকসু’ জিএস সালাহউদ্দিন আম্মার, এজিএস এস. এম. সালমান সাব্বির, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তোফায়েল আহমেদ তোফা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক জায়িদ হাসান জোহা, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মো. মুজাহিদ ইসলাম, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু ছালেহ, সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক আবু সাঈদ মুহাম্মদ নুন, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক মো. নয়ন হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মো. দ্বীপ মাহবুব ও মো. ইমজিয়াউল হক কামালি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com