বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আজকের তরুণ প্রজন্ম মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে: ইউএনও কামরুল ইসলাম

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর
  • আপডেট সময় সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম বলেছেন, “আমি একজন ক্রীড়ামোদি মানুষ। খেলাধুলা মানুষের মন ও চিন্তায় বড় পরিবর্তন আনতে পারে—এটাই আমার বিশ্বাস। খেলার মধ্যে মানুষ যতক্ষণ থাকে, ততক্ষণ সে পাপ কাজ থেকে দূরে থাকে। খেলাধুলার মাধ্যমে মানুষের মধ্যে প্রতিযোগিতার মনোভাব ও নেতৃত্বগুণ তৈরি হয়। সমাজ ও রাষ্ট্রকে কিছু দেওয়ার মানসিকতাও গড়ে ওঠে। তিনি আরও বলেন, “খেলাধুলাকে সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে আমরা ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছি। ‘তারুণ্যের উৎসব’-এর মাধ্যমে ক্রিকেট, ফুটবল, দৌড়, ম্যারাথন, সাইকেলিং সহ বিভিন্ন খেলা নতুন করে শুরু হবে। ইউনিয়নভিত্তিক ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনাও রয়েছে। খেলাধুলা সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা। ইউএনও কামরুল ইসলাম বলেন, আজকের তরুণ প্রজন্ম মাদকের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়ছে। তাদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হয়ে এই কার্যক্রমকে আরও প্রসারিত করার আহ্বান জানাই। সোমবার (২০ অক্টোবর) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের পোটান সাইনবোর্ড মাঠে ‘তাশরিফ গাজী কিংস স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইউএনও এ.টি.এম কামরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-নাট্য বিষয়ক সম্পাদক নিরব মো. সাইফুল্লাহ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, কালীগঞ্জ শ্রমিক কলেজের সহকারী অধ্যাপক মু. মাহমুদুল হাসান সাইদুল প্রমুখ। উদ্বোধনী খেলায় উত্তরা শেডো ফাইটার্সকে ১ উইকেটে পরাজিত করে সাভার পল্লীবিদ্যুৎ ইলেভেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com