দুপচাঁচিয়া উপজেলা ক্লিনিক এন্ড ডায়গনষ্টিক এসোসিয়েশনের পক্ষ থেকে দুপচাঁচিয়া থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মেহেদী হাসান কে তার অফিস কক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গতকাল বুধবার দুপুরে দুপচাঁচিয়া ক্লিনিক এন্ড ডায়গনষ্টিক এসোসিয়েশনের পক্ষ থেকে উপদেষ্টা আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল হাকিম, ক্যাশিয়ার মেহেরুল ইসলাম এই ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন