বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সুলতানপুরে শ্রীশ্রী কালী বিগ্রহ মন্দিরে চারদিনের অনুষ্ঠান সম্পন্ন

মুহাম্মদ নাজিম উদ্দীন মিঞাজী (রাউজান) চট্টগ্রাম
  • আপডেট সময় বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামের রাউজানের সুলতানপুরে শ্রীশ্রী শ্যামা মায়ের ২৯০ তম পূজা উপলক্ষে প্রাচীনতম তীর্থস্থান শ্রীশ্রী কালী বিগ্রহ মন্দিরে নানা কর্মসূচীর মধ্যদিয়ে ৪দিন ব্যাপী অনুষ্ঠান গত সোমবার (২০ অক্টোবর) রাতে সু সম্পন্ন হয়েছে। এতে প্রথম দিন শুক্রবার সকালে লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫-বি৪ বাংলাদেশ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগরের উদ্যোগে ও চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, চোখের ছানি অপারেশন, রক্তের গ্রুপ নির্ণয়, বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আয়োজিত সভায় লায়ন প্রকৌশলী বিপ্লব দাশের সভাপতিত্বে ও মন্দির পরিচালনা কমিটির অর্থ সম্পাদক লায়ন শিমুল নন্দীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আকবর, লায়ন প্রকৌশলী বিপ্লব দাশ, লায়ন পার্থ ভট্টাচার্য্য, লায়ন ডা.দেবাশীষ দত্ত, লায়ন অশেষ কুমার উকিল, লায়ন অঞ্জন শেখর দাশ সিআইপি, ওয়াহিদ ইসলাম সিকদার, পরেশ কুমার চৌধুরী, লায়ন ইফতেকারুল আলম, লায়ন নুরুল কবির বাবুল, লায়ন সমীর দাশ, লায়ন যতিন্দ্র কুমার সাহা, লায়ন সাইফুল ইসলাম, সহিদুল ইসলাম প্রমুখ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনা সভায় মন্দির পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক নিরুপম দাশগুপ্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজীব দাশের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক। বক্তব্য রাখেন পৌরসভা যুবদলের সদস্য সচিব শাহজাহান সাহিল, বিএনপি নেতা শহীদ চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন পালিত বাসু, সাধারণ সম্পাদক সুমন দাশগুপ্ত, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দীপক তালুকদার, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরী, সনাতন বিদ্যার্থী সংসদ রাউজান শাখার সভাপতি শ্রীমান দাশগুপ্ত। সঙ্গীতানুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক অরুণ দাশ, শিল্পী কানু রাম দে। শনি ও রবিবার অনুষ্ঠিত হয় ষোড়শপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তণ, পদাবলী কীর্ত্তণ, কৃষ্ণলীলা, ঊষালগ্নে নামসংকীর্ত্তণের পুর্ণাহুতি। সোমবার সমাপনী দিবসে শ্যামা পূজা, বলিদান সম্পন্ন হয়। রাতে শ্যামা পূজা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ, সহকারী কমিশনার (ভূমি) অং ছিং মারমা, থানার তদন্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন দেওয়ান। এই অনুষ্ঠানমালায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে লাখ লাখ পুণ্যার্থীর সমাগম ঘটে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com