বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আলোচনা-সমালোচনার পর বাতিল মিয়ামিতে বার্সেলোনার ম্যাচ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

মিয়ামিতে বার্সেলোনা ও ভিয়ারিয়ালের মধ্যকার ঐতিহাসিক ম্যাচটি বাতিল করার ঘোষণা দিয়েছে লা লিগা। ডিসেম্বরে হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইউরোপিয়ান লিগের ইতিহাসে প্রথম বিদেশে অনুষ্ঠেয় ম্যাচটি। কিন্তু স্পেনের অভ্যন্তরীণ অনিশ্চয়তা এবং সংশ্লিষ্ট জটিলতার কারণে এই পরিকল্পনা থেকে সরে এসেছে লা লিগা।
স্পেনের বাইরে সেই ম্যাচ আয়োজন নিয়ে শুরু থেকেই বিরোধিতা করে আসছিল রিয়াল মাদ্রিদ। উয়েফার অনুমোদন পাওয়ার পর বার্সা ফুটবলাররাও সমালোচনায় মাতে।
স্পেনজুড়েই বিভিন্ন ক্লাব ও সমর্থকদের একটি অংশ দেশের বাইরে লা লিগার ম্যাচ আয়োজন নিয়ে সমালোচনা করে আসছিল। এমন পরিস্থিতির পরই গতকাল লা লিগা বিবৃতিতে জানায়, বাইরে ম্যাচ আয়োজন নিয়ে স্পেনে তৈরি হওয়া প্রতিক্রিয়ার কারণে আগের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
ম্যাচটি ২০ ডিসেম্বর মিয়ামিতে হওয়ার কথা থাকলেও, এখন তা অনুষ্ঠিত হবে ভিয়ারিয়ালের নিজস্ব মাঠ এস্তাদিও দে লা সেরামিকায়।
লা লিগার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা অত্যন্ত দুঃখের সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে স্প্যানিশ ফুটবলকে তুলে ধরার এক বড় সুযোগ হারালো বলেও মন্তব্য করেছে।
বার্সেলোনা ক্লাব এক বিবৃতিতে জানায়, আমরা মিয়ামিতে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচটি বাতিল করার সিদ্ধান্তকে সম্মান ও গ্রহণ করছি, যেমনটি আমরা আগে এই ম্যাচ মায়ামিতে আয়োজনের সিদ্ধান্তকেও সম্মান করেছিলাম।
ক্লাবটি আরও জানায়, যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বাজারে নিজেদের উপস্থিতি বাড়ানোর সুযোগ হারানো এবং স্থানীয় ভক্তদের সামনে খেলার সম্ভাবনা হারিয়ে তারা হতাশ।
তবে ম্যাচ বাতিলের সময় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভিয়ারিয়াল কোচ মার্সেলিনো গার্সিয়া তোরাল। কারণ লা লিগার ঘোষণা আসে তার দলের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ চলাকালীন।
এই সিদ্ধান্তের ফলে ইউরোপের কোনো লিগের ম্যাচ বিদেশে আয়োজিত হওয়ার প্রথম সুযোগটি আর বাস্তবায়িত হলো না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com