বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তারাকান্দায় বিএনপির ৩১ দফা প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে গণমিছিল

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা বৃদ্ধির লক্ষে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে গণ মিছিল ময়মনসিংহ-২ ফুলপুর তারাকান্দা আসনের মনোনয়ন প্রাত্যাশী,উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার নেতৃত্বে তারাকান্দা দক্ষিণ বাজারস্থ চৌধুরী রাইস মিল প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়েছে। গণ মিছিলে আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার, যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, কাজি আব্দুল বাতেন, মোখলেছুর রহমান, আসাদুল হক মন্ডল, রাসেল মন্ডল, এড. নজরুল ইসলাম ইসমাইল, রাকিব তালুকদার, শহিদুল ইসলাম মন্ডল, আশরাফুল আলম, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল, উত্তর জেলা মৎস্য জীবী দলের সভাপতি হযরত আহমেদ সাকিব, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডল, শ্রমিক দলের আহবায়ক পাভেল মন্ডল, তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি প্রমূখ। দেখা গেছে, দুপুর থেকে উপজেলার ১০ ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিলে আসতে শুরু করে চৌধুরী রাইস মিল প্রাঙ্গণে সমাবেশস্থলে জরো হয়। গণ মিছিল শুরু হলে উপজেলা সদরের প্রায় এক কিলোমিটার জুরে মিছিলে পরিনতি হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com