জামালপুরের মাদারগঞ্জে বাড়ীর দেওয়াল নির্মাণে বাঁধা দেওয়ায় মামলা দিয়ে হয়রানি’র অভিযোগ উঠেছে একই এলাকার কাজল রেখার বিরুদ্ধে। বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায় বালিজুড়ী ভায়া শ্যামগঞ্জ কালিবাড়ী সড়কের ৩নং গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ দাখিল মাদ্রাসা মোড় থেকে উত্তর দিকে সংযোগ সড়ক ঘেঁষে বাড়ীর দেওয়াল নির্মাণ। অভিযোগ উঠেছে মোসলেমাবাদ এলাকার মৃত রাজা সরকার এর স্ত্রী কাজল রেখা বিরুদ্ধে। জানা গেছে রাস্তার সাথে দেওয়াল নির্মাণের সময় বাঁধা দেয় এলাকার লোকজন। স্থানীয় লোকজনের কথা অমান্য করে রাস্তার সাথেই জোরপূর্বক দেওয়াল নির্মাণ করে কাজল রেখা। এ ঘটনায় যারা বাঁধা দিয়েছে উল্টো তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে অভিযুক্ত কাজল রেখা’র বিরুদ্ধে। স্থানীয় জাহাঙ্গীর আলম(৬০) বলেন এলাকাবাসী রাজার স্ত্রী কাজল রেখাকে রাস্তার উপর ওয়াল করার জন্য বাধা দিয়ে ছিল। সে কারো কথা মানে নাই জোরপূর্বক ওয়াল করছে এবং মোশাররফদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করাইতাছে। রইছউদ্দিন(৬৫) বলেন রাজা মিয়ার স্ত্রী কাজল রেখা সাধারণ মানুষদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায়। ২০ বছর আগে তার স্বামী মারা গেছে তখনি এই বাজারে দোকান শেষ। আজকে দোকান চুরির মিথ্যা মামলা দেয়। আমার বিরুদ্ধে ও মিথ্যা মামলা দিয়ে ছিল। কাজল রেখার মামলার সাক্ষী রাজমিস্ত্রী রশিদ বলেন আমরা মিস্ত্রি মানুষ, কাজ করে খাই। কাজের জন্য ডেকেছিল আমরা কাজ করতে গেছি লোকজন না করাই কাজ বাদ দিছিলাম। পরে আবার ওয়াল করে দিয়েছি। আমাকে কেউ মারধোর করে নাই, মিথ্যা কথা এটা। ভুক্তভোগী মোশাররফ হোসেন বলেন কাজল রেখা নামের মহিলা তার বাড়ীর সাথেই রাস্তা উত্তর দিকে গেছে মিস্ত্রী নিয়ে বাউন্ডারি ওয়াল করতেছে আমিসহ এলাকার কয়েকজন বলছি রাস্তা থেকে দেড়, দুই ফুট ছেড়ে ওয়াল করো তারা মানে নাই উল্টো আমাকে ও বাবাকেসহ কয়েকজনের নামে চুরির সহ বিভিন্ন অপবাদ দিয়ে কোর্টে মামলা দায়ের করে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ অযাথা হয়রানি করাচ্ছে আমাদের। ওই মহিলা এলাকার আরো বিভিন্ন মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় অর্থ হাতিয়ে নেওয়ার জন্য। আমরা প্রশাসনের কাছে আইনগতভাবে সঠিক বিচার চাই। ভবিষ্যতে ওই মহিলা আর কাউকে যেন হয়রানি করাতে না পারে।