বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নোয়াখালীতে দোকান পুড়ে ছাই, নিঃস্ব ব্যবসায়ী

হান্নান শাকুর নোয়াখালী
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের দশঘরিয়া বাজারের “মা ইলেকট্রিক” ব্যবসায়ী আবু বকর ছিদ্দিকের দোকান ঘর পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছে। ভুক্তভোগী গতকাল বুধবার সাংবাদিকদের জানান, গত ০৫ অক্টোবর দশঘরিয়া বাজারের মেইন রোডের পাশে বৈদ্যতিক শর্ট সার্কিটে “মা ইলেকট্রিক” দোকানসহ মোট ০৪টি দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা ঘটে। কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানটি গড়ে উঠানোর পর হঠাৎ আগুনে পুড়ে নিভে গেল তার স্বপ্নের ভাগ্যের চাঁকাটি। কৃষি ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পারে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। পরকোট ইউনিয়নের চেয়ারম্যান বাহার আলম মুন্সি দু:খ প্রকাশ করে বলেন, ভুক্তভোগী পরকোট ইউনিয়নের লাইসেন্স ভুক্ত ব্যবসায়ী। তার দোকান পুড়ে যাওয়ায় ৭ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। পাশ্ববর্তী এক ব্যবসায়ী ইকবাল হোসেন জানান, তারও ৩ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন বলেন, আগুনে পুড়ে যাওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও কয়েকটি দোকান এমন ভাবে পুড়েছে যে কয়লা ছাড়া আর কিছুই বাকি ছিলনা। ভুক্তভোগী চাটখিল থানায় অনলাইনে সাধারন ডায়েরী করেছেন, তা এসআই আল আমিনের কাছে বিষয়টি তদন্তাধীন রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, চাটখিল উপজেলায় যদি কোন বরাদ্দ আসে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের অবশ্যই সহযোগীতা করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com