বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গজারিয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ

গজারিয়া প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের গজারিয়ায় লিফলেট বিতরণ করেছে টেংগারচর ইউনিয়ন বিএনপি। ২৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ঘটিকায় মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব জননেতা মোঃ মহিউদ্দিন এর নির্দেশক্রমে মুন্সিগঞ্জ জেলার গজারিয়ার টেঙ্গারচর ইউনিয়নে ভাটেরচর বাস স্ট্যান্ডে, রাজা মিয়া মার্কেটে, নতুন রাস্তা লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, ও সাবেক ইমামপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব আব্দুর রহমান সফিক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আমিনুল ইসলাম জসিম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক বাইজিদ শ্রাবণ, গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জনাব বোরহান উদ্দিন ভূঁইয়া, গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মকবুল আহমেদ রতন, গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাহাদী ইসলাম বাবু গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায় মিহিন উল্লাহ, গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব জসীম উদ্দিন, ,টেঙ্গারচর ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন, বাউশিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসমত আলী, টেঙ্গারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিএস হানিফ, গজারিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাদিম মাহমুদ অপু, এবং গজারিয়া উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, ওলামা দল, তাঁতি দল সহ গজারিয়া উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ। কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, মুজিবুর রহমান বলেন, যারা দলের জন্য কাজ করেছে, করবে ও সাধারণ মানুষের পাশে থাকবে, মানুষ এমন প্রার্থীকে খুঁজে নেবে। আমরা দলের জন্য কাজ করি, অতীতেও দলের জন্য কাজ করে গিয়েছি। হাজারো নির্যাতন নিপীড়ন সহ্য করে কখনো পিছিয়ে যায়নি। সারা জীবন আমরা ধানের শীষের পক্ষে কাজ করে যাবো। ধানের শীষ কে জয় করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com