বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নবীনগরে তারুণ্যের উৎসবে কৃষি বিভাগের উদ্যোগে বীজ বিতরণ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

নবীন প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করতে নতুন পদক্ষেপ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উৎসবমুখর পরিবেশে কৃষি মন্ত্রনালয়ের উদ্যোগ “তারুণ্যের উৎসব ২০২৫” এর কার্যক্রম উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডঃ মোস্তফা এমরান হোসেন। সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার শাহআলম মজুমদারের সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণে উদ্যোক্তা, কৃষক ও জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ। শহীদ কামরুল মিয়ার পিতা জনাব নান্নু মিয়া জানান, সরকারের এই উদ্যোগে আমরা সাধুবাদ জানাই। কৃষিতে তরুণদের অংশগ্রহণ খাদ্য উৎপাদনে ভূমিকা রাখবে। সাইফুল্লাহ জানান, তরুণদের কৃষিতে আগ্রহী করতে প্রশিক্ষণ কার্যক্রম ইতিবাচক। এই ধরনের কার্যক্রম কিংবা সামাজিক কাজে তরুণদের উপস্থিতি নিশ্চিত করলে দেশের আর্থসামাজিক উন্নয়ন হবে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটনের কৃষি কর্মকর্তা বলেন, “তরুণ প্রজন্মকে কৃষির সঙ্গে যুক্ত করতেই এই বীজ বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে। কৃষিতে আধুনিক প্রযুক্তি ও নবীন চিন্তাধারার সংযোজন ভবিষ্যতের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করবে।”ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডঃ মোস্তফা এমরান হোসেন জানান সরকার আধুনিক কৃষিতে তরুণ এবং শিক্ষিত শ্রেনীকে আকৃষ্ট করতে নানামূখী পদক্ষেপ নিচ্ছেন। বাণিজ্যিক কৃষিতে তাদের পদচারণা নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা দিতে কৃষি মন্ত্রনালয় কাজ করছে। উপজেলা সূত্র জানায়, এই অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, কৃষক ও জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ ২০ জনের মাঝে বীজ বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com