বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লোহাগাড়ায় ২টি একনলা বন্দুকসহ সন্ত্রাসী আটক

আতাউর রহমান মাসুদ (লোহাগাড়া) চট্টগ্রাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দুটি একনলা বন্দুকসহ ইসমাইল হোসেন(৩২) নামে এক যুবককে আটক করা হয়ছে। বুধবার (২২ অক্টোবর) উপজেলার পদুয়া ইউনিয়নের ফরিয়াদেরকুল এলাকা থেকে লোহাগাড়া আর্মি ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনী ও থানা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ সহ তাকে আটক করা হয়। আটককৃত ইসমাইল হোসেন বান্দরবান জেলার লামা থানার উত্তর হারবাং কলাতলী এলাকার মোঃ ফিরোজের ছেলে। এসময় তার কাছ থেকে ০২ টি একনালা দেশীয় বন্ধুক, ০৮টি তাজা কার্তুজ (ফায়ারকৃত ০৩টি), ০১টি অস্ত্র পরিষ্কারক, ২০০ গ্রাম গাঁজা,০১ টি রামদা ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আরিফুর রহমান জানান, আটককৃত ব্যাক্তিকে আইনী প্রক্রিয়া শেষ করে আজ সকালে আদালতে প্রেরণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com