বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

একটি সেতু যেভাবে দূর করবে সীমান্তবাসীর অর্থনৈতিক সংকট

আব্দুল কাইয়ুম জয়পুরহাট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বড়মানিক ছোট যমুনা নদীর ওপর নির্মিত একটি সেতুই যেন, সীমান্ত অঞ্চলের অর্থনৈতিক সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেতু নির্মাণের মধ্যদিয়ে সীমান্তবাসীর আর্থ সামাজিক ও জীবন জীবিকার মান উন্নয়নের পাশাপাশি বাড়বে যোগাযোগ ব্যবস্থা। সীমান্ত অঞ্চলের বেশিরভাগ মানুষই কৃষিসহ অন্যান্য পেশার সঙ্গে জড়িত। সেতু নির্মাণ হলেই এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায়, ব্যবসায়িক ও অর্থনৈতিক কর্মকা- বৃদ্ধি পাবে, যা সীমান্ত এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনে সরাসরি ভূমিকা রাখবে। জানাগেছে, উপজেলা শহর থেকে প্রায় ২ কিলোমিটার পশ্চিমে বড়মানিক ছোট যমুনা নদীর উপর প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) তত্বাবধানে নির্মাণ করা হচ্ছে এই সেতু। সেতুর ওপারে ধরঞ্জী ও আয়মারসুলপুর ইউনিয়নের অসংখ্য গ্রাম ভারত সীমান্ত ঘেঁষা। সীমান্তবর্তী এ অঞ্চলের বেশির ভাগ মানুষই কৃষির সঙ্গে জড়িত। একারনে ধান, আলু, আখ ও পাটসহ সব ধরনের ফসলের চাষাবাদ করেন এ অঞ্চলের কৃষকেরা। সীমান্ত এলাকার কৃষকরা জানান, এতদিন সেতু না থাকায় জমি থেকেই ফরিয়াদের কাছে কম দামে বিক্রি করত হত কষ্টের ফসল। তবে ছোট যমুনার ওপর নির্মিত একটি সেতুই যেন এখন আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে বলে আশা করছেন। দ্রুত সময়ে সেতুর কাজ সম্পন্ন হলে উপজেলার হাটবাজারে সরাসরি নিজেদের উৎপাদিত ফসল দ্রুত সময়ের মধ্যে নিয়ে বিক্রি করতে পারবো আমরা কৃষকেরা। যা আগে নদীর কারণে বাধাগ্রস্ত হতো। সেতু নির্মাণের ফলে সীমান্তবাসীর জীবনযাত্রার মান বদলে গেছে। সীমান্তবর্তী অঞ্চলের মানুষের উপার্জনের প্রধান উৎস কৃষি। এতদিন যোগাযোগব্যবস্থা অনুন্নত থাকায় মধ্যস্বত্বভোগীরা মাঠে গিয়ে বাজারদরের তুলনায় কম দামে কৃষকদের থেকে কৃষিপণ্য সংগ্রহ করতেন। এখন কৃষকরা নিজেদের উৎপাদিত পণ্য বিভিন্ন বাজারে সরবরাহ করতে পারছেন। পাঁচবিবি উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন বলেন, ৯০ দশমিক ৬ মিটার দীর্ঘ গার্ডার সেতু নির্মাণে প্রকল্পের চুক্তি মেয়াদ অনুযায়ী গত দেড় বছরে প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন করা হলেও দ্বিতীয় মেয়াদের চার মাসে সেতুটির ৩০ শতাংশ কাজ দ্রুত গতিতে করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান। আগামী ডিসেম্বরের মধ্যে প্রকল্পের চুক্তি মেয়াদ অনুযায়ী সেতুটির শতভাগ কাজ শেষে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান উপজেলা প্রকৌশলী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com