শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেটে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে “তারুণ্য উৎসব ২০২৫” অনুষ্ঠিত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

ভবিষ্যত প্রজন্মকে ব্যাংকিং বিষয়ক প্রাথমিক ধারণা, সঞ্চয় করার অভ্যাস ও অর্থ ব্যবস্থাপনা সর্ম্পকে সম্মুখ ধারণা প্রদানের লক্ষ্যে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় “তারুণ্য উৎসব ২০২৫” এর অধীনে সিলেটে আর্থিক সাক্ষরতা বিষয়ক বিশেষ কর্মশালার আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক। সম্প্রতি(০৪ নভেম্বর, ২০২৫)সিলেট সরকারি মহিলা কলেজ এর সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালাটি কলেজটির অডিটেরিয়াম প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ জনাব প্রফসের ভুবনজয় আর্চায্য এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের নির্বাহী পরিচালক জনাব খালেদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজ এর উপাধ্যক্ষ মোঃ শামসুল ইসলাম, আইএফআইসি ব্যাংকের ব্রান্ডিং, কমিউনিকেশনস এন্ড কর্পোরেট এফ্যায়ার্স বিভাগের প্রধান জনাব খন্দকার আনোয়ার এহতেশাম।
দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে তরুণ শিক্ষার্থীদের মাঝে পেশাগত দক্ষতা বৃদ্ধি, অর্থিক সু-ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত ভবিষ্যৎ চ্যালেঞ্জ সর্ম্পকে বিস্তারিত তুলে ধরেন আইএফআইসি ব্যাংকের হেড অব সেন্ট্রালাইজ্ড রিটেইল মার্কেটিং মিজ ফারিহা হায়দার।
উল্লেখ্য, আইএফআইসি ব্যাংক বছরব্যাপী শহর থেকে প্রান্তিক পর্যায় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সাক্ষরতা বিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com