শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নায়কের দেখা পেতে ভক্তদের ভিড়, হাসিমুখে সাড়া দিলেন শাকিব খান

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান বর্তমানে ক্যারিয়ারের এক উজ্জ্বল সময় পার করছেন। পর্দায় নতুন করে ফিরে আসার পর একের পর এক চমক উপহার দিচ্ছেন তিনি। সাম্প্রতিক সময়ে তার অভিনীত সিনেমাগুলোও পেয়েছে দারুণ সাড়া।
কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছিল শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’র প্রথম লুক। প্রকাশের পরই সেই লুক নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা। এবার সেই লুকেই প্রকাশ্যে হাজির হলেন নায়ক।
আবারও শাকিবের নায়িকা হচ্ছেন ভারতের ইধিকা, নিচ্ছেন ৩৮ লাখ টাকা
শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে যান শাকিব খান। তার আসার খবর ছড়িয়ে পড়তেই বনানীতে জমে যায় জনসমুদ্র। শত শত ভক্ত ছুটে আসেন প্রিয় নায়ককে একনজর দেখার জন্য।
উপস্থিত দর্শকরা বারবার শ্লোগান তুলছিলেন- ‘শাকিব খান! শাকিব খান!’ নায়কও ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে ভিড়ের সামনে এসে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে শাকিব খান বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমার শুটিং নিয়ে। এতে তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। জানা গেছে, সিনেমাটি আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com