বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চালের পোকা দূর করার সহজ উপায়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

ভাত ছাড়া আমাদের চলেই না। তাই অনেকেই একসঙ্গে মাসের চাল কিনে রাখেন। কিন্তু বেশিরভাগ সময়ই দেখা যায়,রান্নাঘরে রাখা চালের ড্রামে পোকা ধরেছে। সেই পোকা পরিষ্কার করতেও ঝামেলা পোহাতে হয়। রান্না করতে গেলে বিরক্তি আরও বাড়ে। তাহলে কীভাবে বাঁচবেন এই সমস্যার হাত থেকে? একটু সতর্কতা ও কয়েকটি সহজ কৌশল মেনে চললেই চালে পোকা ধরবে না, চাল থাকবে পরিষ্কার।
১. চাল রোদে দিন
চাল যদি বেশি দিনের জন্য কিনে রাখেন, তবে মাঝে মাঝে রোদে দিন। সূর্যের আলোতে পোকামাকড় দূরে থাকে। বড় কোনো পাত্রে বা কাগজ বিছিয়ে ছাদ বা বারান্দায় ২–৩ ঘণ্টা রোদে রাখতে পারেন। তবে মনে রাখবেন, সরাসরি রোদে রাখলে পোকা চলে গেলেও চালের স্বাদ কিছুটা কমে যেতে পারে। তাই ভালো ভাত পেতে চাইলে রোদে চাল কৌটাশুদ্ধ রেখে দিতে পারেন।
২. নিম পাতা ফেলে রাখুন
চালকে পোকামুক্ত রাখতে কয়েকটি নিম পাতা রাখতে পারেন। নিমের প্রাকৃতিক জীবাণুনাশক গুণ চালকে পোকামাকড় থেকে রক্ষা করে এবং অনেক মাস পর্যন্ত চালকে ভালো রাখে। এটি একটি সহজ ও প্রাকৃতিক উপায় চালকে দীর্ঘ সময় ভালো রাখার জন্য।
৩. তেজপাতা ব্যবহার করে
পোকামাকড় দূর রাখতে তেজপাতা ব্যবহার করতে পারেন। তেজপাতার গন্ধ চাল ও অন্যান্য শস্যপণ্যকে পোকামাকড় থেকে রক্ষা করে। চালের ড্রামে ২-৩টি তেজপাতা ফেলে রাখুন। শুধু চাল নয়, ময়দা বা আটার কৌটেও তেজপাতা ফেলে রাখলেও দীর্ঘসময় ভালো থাকবে।
৪. লবণ দিয়ে
চালের পোকা দূর করতে লবণ ব্যবহার করা যেতে পারে। চালের ড্রামেরে তলাতে কয়েকটি লবণের দানা ছড়িয়ে দিন এবং তার উপরে একটি কাপড় বেঁধে দিন। এরপর চাল ঢেলে রাখুন। এতে পোকামাকড় দূরে থাকবে। তবে খেয়াল রাখবেন লবণ সরাসরি চালের সঙ্গে মিশে না যায়, না হলে ভাত নোনতা হয়ে যেতে পারে।
৫. লবঙ্গ তাড়ান পোকা
চালে পোকা দূর রাখতে লবঙ্গ ব্যবহার করা যেতে পারে। লবঙ্গের প্রাকৃতিক গন্ধ পোকামাকড়কে দূরে রাখে। তাই চাল রাখার পাত্রে অল্প পরিমাণ লবঙ্গ রাখতে পারেন।
একইভাবে শুকনো মরিচও পোকা তাড়াতে সাহায্য করে। কয়েকটি শুকনো মরিচ চালের পাত্রে রেখে দিন। মরিচের তীব্র গন্ধ পোকা দূরে রাখবে এবং চাল দীর্ঘসময় ভালো অবস্থায় থাকবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com