বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পল্লী সঞ্চয় ব্যাংকের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

শাহ বুলবুল:
  • আপডেট সময় রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

পল্লী সঞ্চয় ব্যাংকের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে গত ১৫ নভেম্বর। গাজীপুর জেলায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্যদের পরিচালক জনাব নুরে আলম তালুকদার। পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠপর্যায়ের সকল জনবলের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সক্ষমতা উন্নয়নের লক্ষ্যেই এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রথম ধাপে মোট ১৪টি জেলায় একযোগে প্রশিক্ষণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল জেলায় এই প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারিত করা হবে। ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হবে। এ প্রশিক্ষণ প্রদান করবেন প্রধান কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার, প্রিন্সিপাল অফিসার, সিনিয়র অফিসার, এবং সংশ্লিষ্ট জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা/উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং সিটিজেন চার্টার ও তথ্য অধিকার আইন সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
মাঠপর্যায়ে সরাসরি প্রদান করা এই প্রশিক্ষণ ব্যাংকের সকল জনবলের দক্ষতা বৃদ্ধি, কাজের মানোন্নয়ন এবং সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি পল্লী সঞ্চয় ব্যাংকের টেকসই সমৃদ্ধি অর্জনে অভূতপূর্ব অবদান রাখবে বলে আশা করা যায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com