শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে আর তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী-আমান উল্লাহ আমান

শামীম আহম্মেদ (কেরাণীগঞ্জ) ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে আর তারেক রহমান হবেন দেশের প্রধানমন্ত্রী। সারা দেশ নির্বাচনের ইমেজে ভাসছে। জনগন ভোট দিতে প্রস্তÍুত রয়েছেন। মাননীয় প্রধান উপদেষ্টা ড. ইউনুস সাহেবের কথামত ফেব্রুয়ারি প্রথম অধ্যায় একই দিনে হবে আগামী সংসদ নির্বাচন ও গণভট। এই নির্বাচনে ধানের শীর্ষ মার্কা বিজয় হবে। বিএনপির এই জনপ্রিয়তা দেখে একটি দল মসজিদে মসজিদে গিয়ে, বাসায় বাসায় গিয়ে মানুষকে বিভান্তর করছে। এবং ভোটের মাধ্যমে জান্নাতের টিকেট বিক্রি করছে, নাউজুবিল্লাহ। এদিকে খেয়াল রাখাতে হবে । জান্নাত একমাত্র আল্লাহ দিতে পারে, অন্য কেউ দিতে পারে না। গতকাল রবিবার সকালে কেরাণীগঞ্জ মডেল থানাধীন সরকারি ইস্পাহানী ডিগ্রি কলেজের নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। তিনি আরও বলেন আমি যখন ডাকসুর ভিপি হয়েছিলাম, তখন বেগম খালেদা জিয়া এই স্পাহানী কলেজে এসে হাজার হাজার মানুষের উপ¯ি’তিতে আমাকে সংবর্ধনা দিয়েছিলো। ম্যাডাম খালেদা জিয়া আমি তখন সদ্য ডাকসুর ভিপি ছিলাম, আমাকে জোড় করে কেরাণীগঞ্জে নমিনেশন দিয়ে ছিলো বাঘ শিকারের জন্য। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তফা মহসিন মন্টুকে ৩২ হাজার ভোটে পরাজিত করেছিলাম। তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আমার ছেলেমেয়ের মত, বাসায় ফিরে পিতামাতাকে আমার সালাম দিবে। আর ধানের শীর্ষ ভোট দিতে বলবা। প্রধান অতিথি আমান উল্লাহ আমান কলেজের নবীনদের ফুল দিয়ে বরণ করে নিয়ে বলেন, আগামীতে কেরাণীগঞ্জে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ আরেকটি আধুনিক হাসপাতাল তৈরি করা হবে। সেই
দুটো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হয়ে উদ্বোধন করবেন। সরকারি ইস্পাহানী ডিগ্রি কলেজের ছাত্রদলের আয়োজনে ও উক্ত কলেজের ছাত্রদলের সভাপতি হাসিবুল হিসান এর সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন মাইন, সরকারি ইস্পাহানী ডিগ্রি কলেজ অধ্যাপক রওশনারা বেগম। এসময়ে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাজী, সহ সভাপতি রহুল আমিন, সহসাধারণ সম্পাদক মনিরুল হক মনির, কোষাধ্যক্ষ তারেক ইমাম বাবুল, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল কাইয়ুম, বিএনপি নেতা আব্দুল মালেক, আবুবকর, যুবদল নেতা আসাদুজ্জামান রিপন, রুবেল মাদবর, আমি প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com