বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পিরোজপুরে কমিটি হালনাগাদ ও মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার পিরোজপুর
  • আপডেট সময় রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সফরের অংশ হিসেবে পিরোজপুরে কমিটি হালনাগাদ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় পিরোজপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন—বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা’)র সাধারণ সম্পাদক আলমগীর কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুর রশিদ, কোষাধ্যক্ষ জাকির হোসেন, এবং কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ। মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গঠিত কমিটি হলো আহ্বায়ক -খালেদা আক্তার হেনা, যুগ্ম আহ্বায়ক: জিয়াউল আহসান ও ইমাম হোসেন মাসুদ সদস্য সচিব রিয়াজুল হক। নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com