শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এই জনপদকে যারাই পদদলিত করেছে বাঙ্গালি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে: শিমুল বিশ্বাস

মোবারক বিশ্বাস পাবনা
  • আপডেট সময় রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

গত ১৭ বছরে হাজার হাজার মামলা, লাখ লাখ নেতা-কর্মীকে কারাগারে আটকে রাখার পরেও বিএনপি হিমালয়ের মত মাথা উচু করে দাড়িয়ে আছে । আওয়ামীলীগ সরকার বিএনপিকে ধ্বংস করতে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে জেলে বন্দি করে রেখেছিল। আওয়ামীলীগের দাম্ভিকতা এবং অন্য়ায় শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। আওয়ামীলীগের দলীয় প্রধান শেখ হাসিনাসহ তাদের দোষররা দেশ ছেড়ে পালিয়ে গেছে। বিএনপি জনগণের দল এই দলকে কখনই ধ্বংস করা যাবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছে। গণতন্ত্র প্রতিষ্ঠিতি করেছে। গত ৩ হাজার বছরে এই জনপদকে যারাই পদদলিত করেছে বাঙ্গালি তাদের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে। শনিবার রাতে পাবনা শহরের এলএমবি মার্কেটে নির্বাচনি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এবং পাবনা ৫ আসনের বিএনপি মনোনীত ধানের শিষের প্রার্থী এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এসব কথা বলেন। সাবেক পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব তৌফিক হাবিবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাডভোকেট মাসুদ খন্দকার তিনি বলেন, জামায়াত ইসলামী দেশের শত্রু ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়ে ৩০ লাখ লোককে হত্যা ও ২ লাখ মা-বোনের ইজ্জত নষ্ট করেছে। ১৯৯৬সালে আওয়ামীলীগের সাথে জোটবদ্ধ হয়ে আন্দোলন করে বিএনপি’র সাথে বেঈমানি করেছে। এখন জামায়াত ভোট বানচাল করতে নানা ইস্যু তৈরী করছে। সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, সিদ্দিকুর রহমান সিদ্দিক, মোসাব্বির হোসেন সঞ্জু, নুর মোহাম্মদ মাসুম বগা, আনিসুল হক বাবু, জেলা যুবদলের আহবায়ক হিমেল রানা, সদস্য সচিব মনির আহমেদ, সহ যুবদল, ছাত্রদল, কৃষকদলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের আয়োজন করেন, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আবু ওবায়দা শেখ তুহিন। অনুষ্ঠান পরিচালনা করেন রাসেদুজ্জামান রাসেল। গত ১৭ বছরে পাবনার কোন উন্নয়ন হয়নি। তাই বক্তারা আগামী সংসদ নির্বাচনে পাবনার ৫টি আসনে ধানের শীষের প্রার্থীদের নির্বাচিত করে পাবনার উন্নয়নে ভুমিকা রাখার জন্য ভোটারদের আহবান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com