শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডিজিটাল ন্যানো লোনের রিফাইন্যান্স সুবিধা পেতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে প্রাইম ব্যাংক-এর চুক্তি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

প্রাইম ব্যাংক পিএলসি. ডিজিটাল ন্যানো ঋণ প্রদানে রিফাইন্যান্স সুবিধা গ্রহণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই উদ্যোগ সমাজের প্রান্তিক, অনগ্রসর এবং ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর কাছে সহজলভ্য, সাশ্রয়ী ও সম্পূর্ণ ডিজিটাল ঋণসুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অবদান রাখবে। এছাড়া সরকার ও বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে।
রিফাইন্যান্স স্কিমের আওতায় প্রাইম ব্যাংক নির্ধারিত সর্বনি¤œ হারে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় উপযুক্ত গ্রাহকদের ন্যানো ঋণ প্রদান করতে পারবে, যা দেশের সর্বস্তরের মানুষের জন্য ক্ষুদ্রঋণকে আরও সহজলভ্য, সাশ্রয়ী ও সুবিধাজনক করে তুলবে।
চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও. রশিদ এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা; নির্বাহী পরিচালক রূপ রতন পাইন এবং প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী; হেড অব ডিজিটাল চ্যানেলস এ. জেড. এম. ফৌজ উল্লাহ চৌধুরী।
প্রাইম ব্যাংক ইতোমধ্যেই প্রাইমঅগ্রিম এর মাধ্যমে খুচরা গ্রাহকদের জন্য সম্পূর্ণ ডিজিটাল ঋণসুবিধা প্রদান করে আসছে। প্রাইমঅগ্রিমের মাধ্যমে গ্রাহকরা তাদের মাসিক বেতনের একটি অংশ তাৎক্ষণিক অনুমোদনের ভিত্তিতে স্বল্পমেয়াদী ঋণ হিসেবে গ্রহণ করতে পারেন, যা সম্পূর্ণ ডিজিটাল ও ঝামেলাহীনভাবে বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com