বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আইএফআইসি ব্যাংকের আয়োজনে মুন্সীগঞ্জে প্রান্তিক গ্রাহকদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় মুন্সীগঞ্জে ১০/৫০/১০০ টাকার হিসাবধারী প্রান্তিক/ভূমিহীন কৃষক, নি¤œ আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুনঃঅর্থায়ন স্কিম-এর আওতায় প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি (২১ নভেম্বর ২০২৫) মুন্সীগঞ্জ সদরের একটি মিলনায়তনে ৩২টি তফসিলী ব্যাংকের সমন্বয়ে অনুষ্ঠিত হয় এ ঋণ বিতরণ কার্যক্রম। এ আয়োজনে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে আইএফআইসি ব্যাংক।
আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস জনাব মোঃ রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী মুতমাইন্না তাহমিদা, অতিরিক্ত পরিচালক, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তানিয়া ভূঁইয়া, উপপরিচালক, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক এবং জনাব মোঃ মাহফুজুর রহমান, উপব্যবস্থাপক, বিসিক অফিস, মুন্সীগঞ্জ।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২৭ জন ঋণগ্রহীতার মাঝে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ বিতরণ করা হয়। এ সময় ৩২টি ব্যাংকের প্রতিনিধি কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com