শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর বড়লেখা উপজেলার দক্ষিণভাগ পাহাড়ি জনপদ কাশেম নগরের রহস্যঘেরা বাংলোবাড়ি এখন থানা পুলিশ ও গোয়েন্দা নজরদারিতে গজারিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ বগুড়া সদরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রায়পুরে দায়িত্বরত গ্রাম পুলিশের পোশাক ছিঁড়ে মারধর আহত দুই শেরপুরে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মন্টু ফুলবাড়ীতে ৪টি ইটভাটায় অভিযানে ৬ লাখ টাকা জরিমানা দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে লালমোহনে নবনির্মিত সড়কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

পাকিস্তানকে ভারতের বোন ভাবতেন ধর্মেন্দ্র

বিনোদন:
  • আপডেট সময় বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র দেওল আর নেই। ৮৯ বছর বয়সে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। দীর্ঘদিন ধরেই শারীরিক জটিলতায় ভুগছিলেন। বিশেষ করে শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে যাওয়ায় চলতি মাসের শুরুতে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার মৃত্যুতে ভারত ও পাকিস্তানসহ পুরো উপমহাদেশে শোকের ছায়া নেমে এসেছে।
ছয় দশকেরও বেশি সময় ধরে চলা কর্মজীবনে ধর্মেন্দ্র তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘শোলে’, ‘ফুল অউর পাথর’, ‘চুপকে চুপকে’সহ অসংখ্য ছবিতে তার অভিনয় তাকে অমর করে রেখেছে।
ধর্মেন্দ্রর মৃত্যুতে পাকিস্তান থেকেও উঠে এসেছে আবেগঘন শোকবার্তা। ২০০৪ সালে ধর্মেন্দ্রর সঙ্গে সাক্ষাৎ হওয়া অভিনেত্রী রীমা খান লিখেছেন, ‌‘সিনেমা আজ তার হৃদস্পন্দন হারালো। ধর্মেন্দ্রর আলো কোনোদিন নিভে যাবে না।’
সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান একটি ছবি শেয়ার করে লেখেন, ‘তার যাত্রা, তার শিল্প, তার সৌন্দর্য কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। এক সত্যিকারের কিংবদন্তি কখনো মারা যান না। তিনি তার রেখে যাওয়া উত্তরাধিকারেই চিরজীবী।’
অভিনেত্রী মাহিরা খান সামাজিক মাধ্যমে কিংবদন্তির একাধিক ছবি পোস্ট করে প্রিয় অভিনেতাকে সম্মান জানান।
অভিনেতা আদনান সিদ্দিকী লিখেছেন, ‘অভিনয়কে এত সহজ লাগত কারণ তিনি অভিনয়ের জন্যই যেন জন্মেছিলেন। তার কোমলতা, তার সৌন্দর্য, তার চোখের ঝিলিক- সব মিলিয়ে তিনি ছিলেন অনন্য।’
উপস্থাপক আনুশে আশরাফ স্মরণ করেন তাদের বাবা-মায়ের প্রজন্মে ধর্মেন্দ্রর অশেষ জনপ্রিয়তা এবং তার সময়ের সেই মানবিক, ভালোবাসাময় বিশ্বের কথা।
পাকিস্তানের প্রতি ধর্মেন্দ্রর মমত্ববোধ ছিল গভীর। এনডিটিভি একটি পুরোনো ভিডিও তুলে ধরেছে যেখানে তিনি পাকিস্তানকে ডাকছেন ‘মৌসি মা’ বা মায়ের বোন বলে। একই ভিডিওতে তিনি ভারত-পাকিস্তানের সম্পর্ক আরও সুন্দর হোক, এমন আশাবাদও ব্যক্ত করেছিলেন।
ধর্মেন্দ্রর কথায়, ‘যদি ভারত আমার মা হয়, তবে পাকিস্তান আমার মৌসি মা। দুই মা যদি একে অপরকে আলিঙ্গন করে, তাহলে আমরা সন্তানেরা শান্তিতে বাঁচতে পারি।’
কিংবদন্তির বিদায়ে ভারত-পাকিস্তান দুই দেশেই ভক্তরা আজ স্মরণ করছে একজন সত্যিকারের মানবিক, শিল্পপ্রিয়, স্মার্ট ও অনন্য নায়ককে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com