শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর বড়লেখা উপজেলার দক্ষিণভাগ পাহাড়ি জনপদ কাশেম নগরের রহস্যঘেরা বাংলোবাড়ি এখন থানা পুলিশ ও গোয়েন্দা নজরদারিতে গজারিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ বগুড়া সদরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রায়পুরে দায়িত্বরত গ্রাম পুলিশের পোশাক ছিঁড়ে মারধর আহত দুই শেরপুরে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মন্টু ফুলবাড়ীতে ৪টি ইটভাটায় অভিযানে ৬ লাখ টাকা জরিমানা দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে লালমোহনে নবনির্মিত সড়কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

ঢাকায় আজারবাইজান নারী ফুটবল দল

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

তিন জাতি আন্তর্জাতিক সিরিজে অংশ নিতে সকালে ঢাকায় এসেছে আজারবাইজান নারী ফুটবল দল। বুধবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে এই ত্রিদেশীয় সিরিজ।
বাংলাদেশ, আজারবাইজান ও মালয়েশিয়া পরস্পরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। বুধবার প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও মালয়েশিয়া। ২৯ নভেম্বর খেলবে আজারবাইজান ও মালয়েশিয়া। ২ ডিসেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ আজারবাইজান।
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ।
এই সিরিজে দিয়ে দীর্ঘ এক যুগ পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ খেলবে জাতীয় নারী ফুটবল দল। সর্বশেষ ২০১৩ সালে এই স্টেডিয়ামে ফিলিপাইনের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলেছিল সাবিনারা।
আজারবাইজানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের ইতিহাসে নতুন অধ্যায় যোগ হবে। ইউরোপের কোনো দলের বিপক্ষে আগে কখনো খেলেনি বাংলাদেশের মেয়েরা।
মঙ্গলবার বিকেলে দুই অতিথি দল ম্যাচ ভেন্যু ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com