শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর বড়লেখা উপজেলার দক্ষিণভাগ পাহাড়ি জনপদ কাশেম নগরের রহস্যঘেরা বাংলোবাড়ি এখন থানা পুলিশ ও গোয়েন্দা নজরদারিতে গজারিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ বগুড়া সদরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রায়পুরে দায়িত্বরত গ্রাম পুলিশের পোশাক ছিঁড়ে মারধর আহত দুই শেরপুরে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মন্টু ফুলবাড়ীতে ৪টি ইটভাটায় অভিযানে ৬ লাখ টাকা জরিমানা দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে লালমোহনে নবনির্মিত সড়কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

সতর্ক না করেই বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থা আরও কঠোর করেছে। ফলে বড় ধরনের অপব্যবহার না করলেও হঠাৎ সতর্কতা ছাড়াই স্থায়ীভাবে অ্যাকাউন্ট বন্ধ হতে পারে। চ্যাট, কল, গ্রুপসহ সব ধরনের যোগাযোগ এক মুহূর্তেই বন্ধ হয়ে যেতে পারে।
টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপের হেল্প সেন্টার বলছে, ব্যবহারকারীর নিরাপত্তা ক্ষুণ্ন করা, প্ল্যাটফর্মের অপব্যবহার বা পরিষেবার শর্ত ভাঙলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, চারটি সাধারণ ভুলের কারণে সবচেয়ে বেশি ব্যান হয় অ্যাকাউন্ট। চলুন জেনে নেই সেগুলো কী।
১. অননুমোদিত বা পরিবর্তিত অ্যাপ ব্যবহার
এই WhatsApp, Yo WhatsApp I WhatsApp Plus-এর মতো অ্যাপ ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। এসব থার্ডপার্টি অ্যাপ এনক্রিপশনকে দুর্বল করে এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। হোয়াটসঅ্যাপ নিয়মিত এমন অ্যাপ শনাক্ত করে সংশ্লিষ্ট নম্বর স্থায়ীভাবে ব্যান করে।
২. বাল্ক মেসেজ বা স্প্যাম পাঠানো
অপরিচিত মানুষদের কাছে একই ধরনের বার্তা পাঠানো, বারবার ফরোয়ার্ড করা বা যাদের কনট্যাক্টে নেই, এমন ব্যক্তিদের গ্রুপে যুক্ত করা স্প্যাম আচরণ হিসেবে গণ্য হয়। এ ধরনের কার্যকলাপে অ্যাকাউন্ট হুট করেই নিষিদ্ধ হতে পারে, বিশেষ করে অভিযোগ পেলে।
৩. হয়রানি, হুমকি বা প্রতারণা
অপমানজনক বার্তা, হুমকি, ঘৃণাবাচক বক্তব্য বা কারও পরিচয় ব্যবহার করে প্রতারণামূলক কার্যকলাপ — এসবই হোয়াটসঅ্যাপের নীতিমালার গুরুতর লঙ্ঘন। এমন আচরণের অভিযোগ পাওয়া গেলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।
৪. সতর্কবার্তা উপেক্ষা করা
প্রথমবার নিয়মভঙ্গ করলে সাধারণত সাময়িক অসুবিধা হবে। কিন্তু একই আচরণ পুনরায় করলে বা নিষেধাজ্ঞা কাটানোর পর একই কাজ চালিয়ে গেলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ হয়।
বিশেষজ্ঞরা বলছেন, একটি ছোট ভুলও বড় ধরনের ‘কমিউনিকেশন ব্ল্যাকআউট’-এর কারণ হতে পারে। তাই অননুমোদিত অ্যাপ ব্যবহার না করা, স্প্যামিং এড়িয়ে চলা, গোপনীয়তা রক্ষা করা ও সতর্কবার্তাকে গুরুত্ব দেওয়া জরুরি। এতে স্থায়ী ব্যান থেকে বাঁচা সম্ভব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com