বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
উন্নয়ন ও সঠিক পরিকল্পনা এবং অব্যবস্থাপনার কারণে ঐতিহ্য হারাচ্ছে পাইকগাছার চাঁদখালী হাট সুটিয়াকাঠীর প্রধান শিক্ষক মোঃ জাহিদকে নিয়ে কাঁদা ছোড়াছুড়ির অভিযোগ মৌলভীবাজারে সাংবাদিকদের সম্মানে জেলা জামায়াতের ইফতার মাহফিল উলিপুরে সাংবাদিকদের সম্মানে নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্যের ইফতার মাহফিল সিংড়ায় হাঁসের ডিমের দামে ধস, দিশেহারা খামারিরা লামা পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল নীতিমালা সংশোধনের দাবিতে শেরপুরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন জামালপুরে ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠনে বেসরকারি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা বিষয়ক সচেতনতামূলক সভা কমলগঞ্জে ফাগুয়া উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কালিয়ায় ইয়াবাসহ এক ব্যক্তি আটক

দুই সপ্তাহের জন্য ছিটকে গেলেন লোপেজ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

চেলসির বিপক্ষে হারের ধাক্কা এখনও সামাল দিয়ে উঠতে পারেনি বার্সেলোনা। এরমধ্যেই নতুন দুশ্চিন্তা পেয়ে বসেছে ক্লাবটিকে। চোটের কারণে দুই সপ্তাহের জন্য ছিটকে গেছেন ফের্মিন লোপেজ।
অস্বস্তি নিয়েই চেলসির বিপক্ষে ম্যাচে মাঠে নামেন লোপেজ। সেই অস্বস্তি এবার রূপ নিলো বড় ধাক্কায়। কাতালানদের হয়ে আপাতত দুই সপ্তাহ মাঠে দেখা যাবেন লোপেজকে।
এক বিবৃতিতে ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, ডান পায়ের পেশির চোটে ভুগছেন লোপেজ। তার সেরে উঠতে প্রায় দুই সপ্তাহ সময় লাগবে।
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, গেল শনিবার চোট পেয়েছেন তিনি আথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে। প্রতিপক্ষের সানসেতের ট্যাকলে ব্যথা পান লোপেস। সেই গুরুতর ফাউলের জন্য লাল কার্ড দেখে মাঠও ছাড়েন সানসেত। সেই আঘাতের ব্যথা চেলসির বিপক্ষে ম্যাচেও অনুভব করেন তিনি। খেলেন ৬২ মিনিট পর্যন্ত।
লোপেজের চোটের খবরের ভেতরও ইতিবাচক আরেকটি খবর বেরিয়েছে। মিডফিল্ডার পেদ্রি গতকাল বৃহস্পতিবার অনুশীলন করেছেন দলের সঙ্গে। আগামী শনিবার আলাভাসের বিপক্ষে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বার্সা। তাহলে কিছুটা হলেও লোপেজল্কে হারানোর ধাক্কা সামাল দেওয়া যাবে।
লা লিগায় এর পরের ম্যাচে আগামী মঙ্গলবার আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। লা লিগায় ১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রেয়াল মাদ্রিদ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com