বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শাহ বুলবুল:
  • আপডেট সময় সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

আনন্দমুখর পরিবেশ আর নানাবিধ আয়োজনে বার্ষিক পুরস্কার বিতরণী ও ‘চিত্তমুক্ত শতদল’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। অনুষ্ঠানের আয়োজক ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, সেক্টর ০৬ ক্যাম্পাস। বার্ষিক আনন্দ আয়োজনের সার্বিক পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সেক্টর ০৬ ক্যাম্পাসের অধ্যক্ষ মোহাম্মদ হেমায়েত উদ্দিন সিকদার। উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের কামালউদ্দিন মিলনায়তনে সম্প্রতি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি মি. ইচিগুচি তোমোহিদে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবান্ধব এমএনআরএস ট্রাস্টের চেয়ারম্যান মিসেস মমতাজ বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম, মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি মিস ইগুচি কাওরি, প্রশাসনিক ব্যবস্থাপক মির্জা এহসানুল কবির।
পুরস্কার বিতরণী পর্বে এ বছর একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে সাফল্য অর্জনকারী সেক্টর ০৬ ক্যাম্পাসের শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘চিত্তমুক্ত শতদল’। এ পর্বে সেক্টর ০৬ ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা সংগীত, নৃত্য, আবৃত্তি, নাটকসহ নানাবিধ পরিবেশনার মাধ্যমে তুলে ধরেন বাংলাদেশের চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্য।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com