শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি সবসময় জনগণের সঙ্গে রয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনাগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে জনগণের কাছে যেতে হবে বলে মন্তব্য করেছেন খুলনা-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
তিনি বলেন, বাংলাদেশ মানেই বিএনপি, গণতন্ত্রের আরেক নাম বিএনপি। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা থেকে পঞ্চম সংশোধনী পর্যন্ত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পথ তৈরি করেছিলেন।
সাবেক এ সংসদ সদস্য আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মূল ভিত্তিও ছিল সবার বাংলাদেশ। তাইতো আমাদের তারেক রহমানের স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’। গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি সব সময় জনগনের সঙ্গে রয়েছে।
গত সোমবার নগরীর পল্লীমঙ্গল শামসুল উলুম খাদেমুল ইসলাম মাদ্রাসায় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে নজরুল ইসলাম মঞ্জু এসব কথা বলেন। ১৯ নম্বর ওয়ার্ড বিএনপি এ আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন আকরাম হোসেন খোকন এবং দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি সাঈদ আহসান। এর আগে নগরীর ৩০ নং ওয়ার্ডের আহমদীয় এতিমখানা মাদ্রাসায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম মঞ্জু। মাগরিব বাদ ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুব কায়সার ও ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায়ও প্রধান অতিথি ছিলেন সাবেক এই এমপি।
মাহবুব কায়সারের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন ২নং কাস্টমঘাট মসজিদে নুর’র ইমাম মাওলানা গুলজার হোসেন।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিন, মজিবর রহমান ফয়েজ, আবিদ হোসেন, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, ইশহাক তালুকদার, তরিকুল্লাহ খান, মেজবাহ উদ্দিন মিজু, রবিউল ইসলাম রবি, জাহিদ কামাল টিটো প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com