মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হাদিকে গুলি করে মাসুদ, মোটরসাইকেলের চালক ছিল আলমগীর

শাহজাহান সাজু:
  • আপডেট সময় রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

দুই হামলাকারী শনাক্ত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে চিহ্নিত করার কথা জানিয়েছে ডিএমপি। তারা হলেন- ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ। রোববার বিকালে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, এর মধ্যে মাসুদ গুলি করেছে এবং আলমগীর মোটরসাইকেলের চালকের আসনে ছিলেন।
এদিকে এ ঘটনায় হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিকসহ সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে মোটরসাইকেল ও দুই হামলাকারীর পাসপোর্ট।
অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, গত শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ন্যক্কারজনক হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে ইতিমধ্যে দুই হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন- ফয়সাল করিম মাসুদ ও মো. আলমগীর শেখ। ঘটনার তদন্তে জানা যায়, হামলাকারী সন্দেহভাজন ব্যক্তিরা হেলমেট পরিহিত অবস্থায় ভুক্তভোগী শরিফ ওসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও শনাক্তকৃত সন্দেহভাজনদের গ্রেপ্তারে ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে ও অভিযান চলমান রয়েছে। সন্দেহভাজন ব্যক্তিরা যেন সীমান্ত পার হতে না পারে সেজন্য তাদের পাসপোর্ট জব্দ করা হয়েছে। সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও সন্দেহভাজন ব্যক্তিদেরকে গ্রেপ্তারে সহযোগিতার জন্য সরকারের পক্ষ থেকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, ইতিমধ্যে শেরপুরের নালিতাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে লোক পারাপারে জড়িত সন্দেহে আমরা দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, ইতিমধ্যে আমরা নিয়ে আসছি। র‌্যাব মোটরসাইকেলের মালিককে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আমরা কাজ করছি। ঘটনার দিনে যে মোটরসাইকেলটি ব্যবহৃত হয়েছিল এটি উদ্ধার করতে আমরা সক্ষম হয়েছি। ইমিগ্রেশন চেক করে এখন পর্যন্ত সন্দেহভাজনদের পালিয়ে যাওয়ার কোন তথ্য পাওয়া যায়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু একজন জুলাই যোদ্ধা হাদিই না, লক্ষ জুলাই যোদ্ধা আছে। তাদের সবার নিরাপত্তা দেয়া সম্ভব না। তবে হাই থ্রেট যাদের আছে, তাদের নিরাপত্তা দেয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com